চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইটিং অনুশীলনে অনন্ত জলিল (ভিডিও)

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৮
বিনোদন
A A

অনন্ত জলিলের নতুন ছবি ‘দিন দ্য ডে’। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা ই তুলে ধরা হবে এ ছবিতে। এই ছবির জন্য ‘মোস্ট ওয়েলকাম’ ছবির এই নায়ক নিজেকে প্রস্তুত করছেন নতুনভাবে।

পর্দায় দর্শকদের চমক দিতে অনন্ত জলিল মারামারি শিখছেন। তার ফাইটিং অনুশীলনের একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে। পিছন থেকে অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে এই নায়ক ঘুষি ও পা চালাতে থাকেন।

অনন্ত জলিলের বরাত দিয়ে তার সহকারী চ্যানেল আই অনলাইনকে জানান, অনন্ত জলিল তার নিজস্ব বাসার জিমেই ফাইটিংয়ের নতুন নতুন কৌশল রপ্ত করছেন। এজন্য তাকে প্রতিদিন ঘাম ঝরাতে হচ্ছে। নতুন ছবির জন্য তিনি অনেক সিরিয়াস। কিছুটা ওজনও কমাচ্ছেন।

ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্ত জলিলের যৌথ প্রযোজনার নির্মিত হবে ‘দিন দ্য ডে’ ছবি।

অনন্ত জলিল আগেই জানিয়েছেন, ‘দিন দ্য ডে’ ছবিতে তিনি নিজে অভিনয় করবেন। থাকবেন তার স্ত্রী বর্ষা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন চলচ্চিত্রকার ছটকু আহমেদ।

আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে ‘দিন দ্য ডে’ ছবির শুটিং। শুটিং হবে ইরান ও কয়েকটি দেশে। সিরিয়া, ইয়েমেনসহ বিশ্বের অনেক দেশে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। এই বিষয়গুলো অনন্ত জলিল ছবিতে তুলে ধরবেন।

‘খোঁজ দ্য সার্চ’ অনন্ত অভিনীত ও প্রযোজিত প্রথম ছবি। এরপর তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয় করেন ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পীড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘মোস্ট ওয়েলকাম ২’ ইত্যাদি ছবিগুলোতে।

https://www.youtube.com/watch?v=Rif5nUqGmZc&feature=youtu.be

ট্যাগ: অনন্ত জলিলবর্ষালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলকে দিয়ে রোনালদোর অভাব পূরণের আশা

পরবর্তী

‘মাদ্রিদের মেসি’কে পেয়ে গেছে রিয়াল!

পরবর্তী

‘মাদ্রিদের মেসি’কে পেয়ে গেছে রিয়াল!

প্রধানমন্ত্রীর কার্যালয়

অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT