চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুল হকের ৩ মামলায় রিমান্ডের শুনানি ৯ মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ০২, মে ২০২১
- সেমি লিড, আদালত
A A

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার তিনটি মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।

রোববার দুপুরে গ্রেফতার দেখানোর পর তিনটি মামলায় আদালতে ২৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে নারায়ণগঞ্জ সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ হুমায়ুন কবীর আগামী ৯ মে রিমান্ডের শুনানির দিন ধার্য্য করেন।

এর মধ্যে রিসোর্টে মামুনুলের সাথে আটক নারী জান্নাত আরা ঝর্ণার করা ধর্ষণ মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ। এ ছাড়া রয়েল রিসোর্টে হামলা ও সহিংসতার ঘটনায় পুলিশের করা দু’টি মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

পুলিশ সুপার জায়েদুল আলম জানান, হেফাজত নেতার বিরুদ্ধে তার সাথে রিসোর্টে এলাকাবাসীর হাতে আটক হওয়া নারী জান্নাত আরা ঝর্ণা শুক্রবার সোনারগাঁও থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর অগে গত মাসের ৩ তারিখে ওই নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জনতা আটক করলে হেফাজত নেতা কর্মীদের তান্ডব, পুলিশের কাছ থেকে মামুনুলকে ছিনিয়ে নেয়ার ঘটনায়, ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আলাদা তিনটি মামলা হয়ছে। ওই তিন মামলায় হেফাজত নেতা মামুনুলকে ২৪ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড শুনানির জন্য রেখেছে।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে যানবাহন ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় এবং ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্ট-এ হামলা, আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৬ টি মামলা করা হয়েছে। পরে মামুনুলের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত মামমুনুল হকসহ ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মামুনুল হকহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT