চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষে আস্থা না রাখাই পাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ণ ২২, জুলাই ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ। সততা আর পরপোকারিতার জন্য যিনি ইতোমধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। সম্প্রতি দুরারোগ্য ক্যান্সার রোগ ধরা পড়েছে তার। তার চিকিৎসা এবং সেই চিকিৎসার জন্য সাধারণ মানুষের চেষ্টা দেখে হতবাক হয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ব্লগার ও সাংবাদিক আরিফ জেবতিক।

স্ট্যাটাসে তিনি লিখেছেন:

‘এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেট পেজের যাত্রা লগ্ন থেকে আমরা খুব নিবিড়ভাবে ভালোবাসায় যুক্ত। একেবারে গোড়ার দিকে এই পেজটিকে আমরা নিয়মিত প্রমোট করেছি। তাই চোখের সামনে থেকে দেখলাম একজন কৃষকপুত্রের ডেডিকেশন। এয়ারপোর্টের সব হয়রানির বিরুদ্ধে দুই নিঃসঙ্গ ম্যাজিস্ট্রেটের নিরন্তর লড়ে চলা। এয়ারপোর্টের দুর্নীতিবাজ চক্রের কত ষড়যন্ত্র যে নস্যাৎ করতে হয়েছে, কত নিদ্রাহীন রাতে ম্যাজিস্ট্রেট ইউসুফ মন খারাপ করে কথা বলেছেন, আমরা সবাই তাঁর সাহসকে বাহবা দিয়ে এগিয়ে যেতে বলেছি। কত হতদরিদ্র না জানা না বোঝা প্রবাসীরা যে ইউসুফ ভাইয়ের সাহস আর ডেডিকেশনে এয়ারপোর্টের হয়রানি থেকে বেঁচেছেন, তা হাতে গোনা যাবে না।

Banglabid

গত বেশ কিছুদিন ধরে মনখারাপের মধ্য দিয়ে যাচ্ছি। অনলাইনে প্রায় অনিয়মিতই বলা চলে। এর মাঝে শুনলাম ইউসুফ ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে, চিকিৎসার জন্য বিস্তর টাকা প্রয়োজন। একটা পোস্ট শেয়ারও করলাম। পরে আবার শুনলাম যে দ্বিতীয়বার টেস্ট হচ্ছে, টেস্টের রেজাল্টের পর কনফার্ম হওয়া যাবে। সবই ভাসাভাসা শোনা, আমি ঠিক বিষয়টি ফলো করার পর্যায়ে ছিলাম না।

এরই মাঝে মাহমুদুল হক মুন্সী (বাঁধন) এর একটি নোটিফিকেশন আর মাশরুফ হোসেইন এর আরেকটি নোটিফিকেশন চোখের কোণে দেখেছি। একটা গ্রুপ করা হয়েছে, সেই গ্রুপের নাম দেখে টের পাচ্ছিলাম যে ইউসুফ ভাইয়ের জন্য কিছু কাজ করা হবে। নেহায়েতই আমাদের বন্ধুবান্ধবের গ্রুপ নিশ্চয়ই – আচ্ছা, আগে টেস্টের রেজাল্ট তো আসুক, তারপর দেখা যাবে। এত উতলা হওয়ার কিছু নেই, ইউসুফ ভাইয়ের আর কী-ই বা হবে। এমনিতে ফোনও দিচ্ছি না, রোগশোক নিয়ে কথা বলতে কেন যেন কোনোদিনই পারি না।

আজ ঢাকা ফিরে একটু আগে গ্রুপে ঢুকলাম। টেস্টের খোঁজখবর করা দরকার, কাজকর্মের পরিকল্পনা করা প্রয়োজন।

Reneta

গ্রুপে ঢুকেই চমকে গেছি। শত শত পোস্ট। ছোট ছোট পোস্ট। মানুষ সাধ্যানুসারে টাকা দিচ্ছেন। দুশ কী দুই হাজার টাকা।

মুহূর্তেই টাকা উঠে গেছে বিশ লাখ!

মাশরুফ হোসেইন পোস্ট পিন করে রেখেছেন – আপাতত আর টাকা লাগবে না।

অনেকে হা হুতাশ করে পোস্ট দিয়েছেন যে টাকা দিয়ে শরিক হতে পারার এই সুযোগটা তারা আপাতত পাচ্ছেন না। একজন বেকার পোস্ট দিয়েছেন যে তার টাকা দেয়ার সাধ্য নেই, তিনি রক্ত দিতে চান। একজন ক্ষুদ্র চাকুরিজীবী জানিয়েছেন এখন একেবারেই নিঃস্ব অবস্থা, ২৫ তারিখ বেতন পেলে তিনি কিছু টাকা দিতে চান। একজন এহরাম বাঁধা ছবি পোস্ট করেছেন, সৌদি আরবের কোন এক শহরে থাকা প্রবাসী, তিনি ইউসুফ ভাইয়ের জন্য ওমরাহ করতে মক্কা যাচ্ছেন।

আমি আর বাকি পোস্টগুলো পড়তে পারলাম না। চোখ ঝাপসা হয়ে যায়।

মানুষের শুভ বোধের উপর থেকে মাঝে মাঝে আস্থা হারিয়ে ফেলি, হতাশ হয়ে পড়ি। বারবার আমি মানুষের উপর আস্থা রাখতে চেয়েছি। আশেপাশে আমার চাইতেও বড় বড় ভণ্ড যখন দিব্যি হেসে খেলে বেড়ায়, তখন দীর্ঘশ্বাস চেপে শীতনিদ্রায় চলে যেতে ইচ্ছা করে।

অথচ সততার সাথে কাজ করে যাওয়া কৃষকপুত্র ম্যাজিস্ট্রেট ইউসুফের জন্য মানুষ দাঁড়িয়েছে অগনিত মানুষ।

সততা আর ভালোবাসার প্রতিদান দিতে শতগুণ বেশি ভালোবাসা নিয়ে ফিরে এসেছে মানুষ।

অথচ আমি অভাজন, মূর্খ দুর্বল আমি একজন সেই মানুষের উপর থেকেই আস্থা হারিয়ে ফেলি।

হায়, এই পাপ থেকে আমার উদ্ধার হবে কবে?

আজ রাতে এই প্রথমবার ইউসুফ ভাইয়ের জন্য ভালোবাসার পাশাপাশি এক গভীর ঈর্ষাও বোধ করছি আমি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফ জেবতিকম্যাজিস্ট্রেট ইউসুফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানুষে আস্থা না রাখাই পাপ

পরবর্তী

রজনীকান্তকে নিয়ে চেন্নাইবাসীর পাগলামি

পরবর্তী

রজনীকান্তকে নিয়ে চেন্নাইবাসীর পাগলামি

রজনীকান্তকে নিয়ে চেন্নাইবাসীর পাগলামি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT