চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানি লন্ডারিং ও অপরাধ নিয়ন্ত্রণে ‘নগদ’র উদ্যোক্তা কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২২
অর্থনীতি
A A
নগদ এর উদ্যোক্তা কর্মশালার ছবি যেখানে অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইলে আর্থিক সেবাদানের ক্ষেত্রে অপরাধ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ’নগদ’ সম্প্রতি গাইবান্ধা জেলায় ‘নগদ’ উদ্যোক্তাদের মধ্যে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক একটি কর্মশালার আয়োজন করেছে।

জেলার এসকেএস ইন রিসোর্টের ব্যানকুয়েট হলে আয়োজিত কর্মশালায় ‘নগদ’-এর চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার লে. কর্নেল কাওসার সওকত আলী, এসি (অব.); হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.); কোম্পানি সেক্রেটারি রাশেদ বিন এহসান; সিনিয়র ম্যানেজার (কমপ্লায়েন্স) আহাম্মদ আলী, গাইবান্ধা জেলা পুলিশের প্রতিনিধিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা ‘নগদ’-এর ব্যবসা পরিচালনায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রসমূহ, উদ্যোক্তাদের সচেতনতা বৃদ্ধির উপায়, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং ও প্রতারণা সংক্রান্ত বিষয়ে সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

‘নগদ’-এর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান লে. কর্নেল কাওসার সওকত আলী এ প্রসঙ্গে বলেন, ‘নগদ’-এর ব্যবসা পরিচালনার মূল চালিকাশক্তি ‘নগদ’-এর উদ্যোক্তা, তথা শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ‘নগদ’ সবসময় উদ্যোক্তা সচেতনতা এবং নিরাপদ ব্যবসায়িক কাঠামোকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করে থাকে। ‘নগদ’-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের সকল প্রান্তে এমন সচেতনতামূলক কর্মকাণ্ড প্রায়ই অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা জেলা পুলিশের প্রতিনিধিবৃন্দ কর্মশালায় প্রতারণাসহ বিভিন্ন অপরাধের মামলা পরিচালনা করতে গিয়ে প্রাসঙ্গিক চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং উদ্যোক্তাদের সহযোগিতার ক্ষেত্রগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

‘নগদ’-এর হেড অব স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মো. মাহবুব আলম, পিপিএম, ডিআইজি (অব.), পুলিশি কার্যক্রমে ‘নগদ’-এর সহযোগিতায় যথাযথ প্রক্রিয়ায় পুর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া স্থানীয় ‘নগদ’ উদ্যোক্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর একটি সহযোগিতামূলক পরিবেশে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এ ছাড়া গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন উদ্যোক্তা পয়েন্টে ‘নগদ’-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বশরীরে পরিদর্শন করেন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতার বিষয় সম্পর্কে অবহিত করেন। ‘নগদ’-এর উদ্যোক্তারা পরিদর্শন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সেটি মোকাবিলায় বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন।

ট্যাগ: বিকাশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাওরে তলিয়ে গেছে ৫০০ একর ফসলি জমি

পরবর্তী

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

পরবর্তী
বাংলাদেশ সংসদ ভবনে বৈষম্য বিরোধী বিল-২০২২ উত্থাপন অধিবেশন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

কারওয়ানবাজারে সবজি ও ফলের মূল্য তালিকা না থাকায় জরিমানা।. Channel i News - চ্যানেল আই নিউজ

কারওয়ানবাজারে মূল্য তালিকা না রাখায় জরিমানা

সর্বশেষ

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT