চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুমতারিকুল ইসলাম মাসুম
৪:০৩ পূর্বাহ্ন ২৪, মে ২০১৫
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানসিক অসুস্থতার কারণে অনেকে অবৈধভাবে সাগরপথে বিদেশে যাচ্ছেন। তারা দেশের সুনাম ক্ষুণ্ণ করছেন। অবৈধভাবে বিদেশ যাত্রা বন্ধ এবং অবৈধভাবে বিদেশগামী ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

শ্রমও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, সরকার শ্রমিকদের ব্যাপারে সংবেদনশীল। শ্রমিকদের বেতন ভাতা বাড়ানোর পাশাপাশি জীবন মানউন্নয়ন করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের কারখানায় আগুনের ঘটনায় যেসব দেশ এ দেশের খবরদারি করে পণ্য রপ্তানিতে বাধা দেয়, তাদের দেশের কারখানায় আগুন লাগলেতো আমারা বাধা দেই না। আসলে তাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের মান খারাপ করা।

সাম্প্রতিক সময়ে সব চেয়ে আলোচিত ঘটনা সাগরপথে অবৈধভাবে বিদেশ যাওয়া বন্ধ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানসিক অসুস্থতায় কারণে অবৈধ পথে মানুষ বিদেশে যেতে চায়। তারা মনে করে বাইরে গেলে যেন টাকা পাওয়া যাবে। সেই অভিজ্ঞতা থেকে বর্তমান সরকার কর্মসংস্থান ফান্ড করেছে। যাতে করে কাউকে যেনো টাকার জন্য দালালদের খপ্পরে পড়তে না হয়। আর এই বিষয়গুলো শ্রম মন্ত্রণালয়কে প্রচার প্রচারণা করতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

দেশের শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকারের নামে অন্য কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানে গ্যাস সংকট মোকাবেলায় প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো তথ্য চিত্র থেকে নেওয়া।

চেকপোস্টে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের, প্রতিবাদে সড়ক অবরোধ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT