বিনোদন

মানবিক ও স্পর্শকাতর গল্প নিয়ে কাজ করছি: জাকির হোসেন রাজু

তিনজন মানুষ হাসিমুখে পজিটিভ সিগন্যাল দিচ্ছেন, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনজন মানুষ বসে আছেন, সবাই হাসছেন এবং পজিটিভ সিগন্যাল দিচ্ছেন, একটি সাধারণ ঘরোয়া পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নন্দিত পরিচালক জাকির হোসেন রাজু আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে।

‘জীবন সংসার’ ও ‘পোড়ামন’খ্যাত এ পরিচালক শিগগিরই নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। ইতোমধ্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মিটিওং করেছেন।

এ মাসের মধ্যেই নতুন ছবির ঘোষণা দিবেন তিনি। এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে জাকির হোসেন রাজু বলেন, ‘বর্তমানে যে ধরনের ছবি হচ্ছে তার থেকে ভিন্নকিছু নির্মাণ করার চেষ্টা করছি। স্পর্শকাতর ও মানবিক একটি দিক বেছে নিয়ে তার উপর গল্প তৈরি করছি। এমন একটি বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি যা আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলবে।’

‘পোড়ামনের’ পর আরেকটি সফল ছবি উপহার দিতে যাচ্ছেন কিনা জানতে চাইলে রাজু বলেন, ‘পোড়ামনের পর আরেকটি ব্যবসাসফল ছবি হবে কিনা জানি না। তবে গতানুগতিকের চেয়ে ভিন্নকিছু করার চেষ্টা করছি।’

কবে নাগাদ ছবিটির কাজ শুরু হবে আর এতে শিল্পীই বা কারা থাকবেন? জানতে চাইলে রাজু বলেন, ‘গল্প লেখা চলছে। চিত্রনাট্যের কাজ শেষ হলেই ছবির শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।’

উল্লেখ্য ‘ফায়ার উইদ ইন’ নামের এ  ছবিটির মূল গল্প আব্দুল আজিজের। এটির সংলাপ ও চিত্রনাট্যের কাজ করছেন আব্দুল্লাহ জহির বাবু ও জাকির হোসনে রাজু। এটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।

বিষয়:চলচ্চিত্র জাকির হোসেন রাজু জাজ মাল্টিমিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…