চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি ‘জবরদখলের চেষ্টা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, মাদারীপুর
A A
জমি জবরদখলের চেষ্টা করছে দুর্বৃত্তরা, মাদারীপুরে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রভাবশালী মহলের মদদে মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মুজিবর মাতুব্বরের মদদে এসকান মাতুব্বর এবং রাজ্জাক মাতুব্বরের পরিবার তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

এমনকি নতুন নির্মিত বাড়ি ভেঙে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভুক্তভোগীর বাড়িতে থাকা অবিবাহিত মেয়ের (ইসাহাক মাতুব্বরের বোন) নানাভাবে ক্ষতি করার হুমকি ধামকিও দেওয়া হচ্ছে দখল চেষ্টার সঙ্গে জড়িতদের পক্ষ থেকে।’

এ প্রসঙ্গে ভুক্তভোগী ইসহাক মাতুব্বর বলেন: এসকান মাতুব্বর এবং রাজ্জাক মাতুব্বরের পবিবার তাদের পৈত্রিক এবং বাবার ক্রয় সূত্রের আসমত আলী খান সড়ক সংলগ্ন, সদর উপজেলার পাশে মহিষেরচর এলাকায় ৫১ শতাংশ জমি জবর দখলের চেষ্টা চালাচ্ছে।

একটা সময় এই জমি সংলগ্ন কোন রাস্তা না থাকায় দাদার সূত্রে পাওয়া ২৪ শতাংশ জমি তার বাবা নুর মোহাম্মদকে পতিত এলাকায় দেওয়া হয়। আর বাকী শরিকরা জমি পায় আসনার ক্যাম্প সংলগ্ন মূল সড়কের পাশে। কিন্তু ২০১৬ সালে আসমত আলী খান সড়ক ও সেতু হওয়ার পর তাদের জমির পাশে সড়ক চলে আসে আর এতে নজর পড়ে শরীকদের। তারা নানা অপচেষ্টা চালাতে থাকেন জমি দখলের।

এক পর্যায়ে গত ৪ বছর আগে জেলা পুলিশ সুপার (এসপি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি)বরাবর অভিযোগ দিতে বাধ্যহন ইসাহাক মাতুব্বার। সেবারের মতো অভিযুক্তরা বিরত হলেও নতুন করে জবর দখলের চেষ্টা শুরু করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসকান মাতুব্বর বলছেন: তার সঙ্গে আমাদের জমি নিয়ে কোন সমস্যা নেই। ওই জমি আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া। বিভিন্ন সময় আমরা আপসের মধ্যদিয়ে ভোগদখল করে আসছি। এখন সামাজিকভাবে বসে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি।

জমি সংক্রান্ত বিবাদে ইসাহাক মাতুব্বর এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকী দেওয়ার অভিযোগ অস্বীকার করেন এসকান।

মাদারীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের জমি জবরদখলের চেষ্টা সংক্রান্ত নথি. Channel i News - চ্যানেল আই নিউজ
২০১৭ সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ

ইসাহাকের অভিযোগ প্রভাবশালী মুজিবর মাতুব্ব বিবাদকারী শরীকদের প্রভাবিত করে বিবাদ সৃষ্টি করছেন। তার বক্তব্য, আসমত আলী খান সড়ক সংলগ্ন মূল সড়কের পাশের ৭ শতাংম জমির পাশের জমি রয়েছে মুজিবর মাতুব্বরের। সে চায় জমিটা এসকান-রাজ্জাক মাতুব্বরদের দিয়ে সামাজিক সালিসি ব্যবস্থার মধ্যদিয়ে কিংবা বলপূর্বক হস্তগত করে পরে অর্থের বিনিময়ে নিজের করে নিতে।

এমন অভিযোগের বিপরীতে মুজিবর মাতুব্বর বলছেন: তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে শরিকদের মাঝে সমস্য আছে। সেটি সামজিকভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ভীতি প্রদর্শন করে জমি হস্তগতের অভিযোগ অস্বীকার করেন তিনি।

২৪ শতাংশ জমি উত্তরাধিকার সূত্রে পেলেও শরীকানা অংশ থেকে চাচা গফুর মাতুব্বর-আব্দুর জলিল মাতুব্বর এবং ফুপু রাবিয়া খাতুনের কাছ থেকে ক্রয় সূত্রে আরও ২৭ শতাংশ জমি কেনেন ইসাকাকের বাবা প্রয়া সেনা সদস্য মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মাতুব্বর।

ট্যাগ: মুক্তিযোদ্ধা পরিবার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ও প্রিয়া তুমি কোথায়’ এরজন্য কতো পেয়েছিলেন ইথুন বাবু?

পরবর্তী

১৮ সিনেমা হলে মুক্তি পেল ‘পাগলের মতো ভালোবাসি’

পরবর্তী
তিনজন অভিনেতা-অভিনেত্রী সিনেমার পোস্টারে হাসি মুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ সিনেমা হলে মুক্তি পেল 'পাগলের মতো ভালোবাসি'

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইকেটের কাছাকাছি ফিল্ডার প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাত পেসার নিয়ে নিউজিল্যান্ড সফর

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT