চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদকের বিরুদ্ধে সরকারের ‘অলআউট’ যুদ্ধ চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য ভাসানচর পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

মাদকের বিরুদ্ধে সরকার অলআউট যুদ্ধে নেমেছে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন যতদিন মাদক থাকবে ততদিন অভিযান থাকবে।

রোববার সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান শুরুর পর গত কিছুদিন ধরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীরা নিহত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’ নিহতের সংখ্যা ৯০ জনের মত।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আমি মনে করি (মাদকের বিরুদ্ধে) আমরা অলআউট যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমরা সব ধরনের প্রচেষ্টা নেব। কোনো প্রচেষ্টাই ফাইনাল নয়। যা করলে আমরা মনে করি, ভালো হবে আমরা সেখানেই যাব।

অভিযান কতদিন চলবে, জানতে চাইলে মন্ত্রী বলেন: এই অভিযান চলবে। এটা বিশেষ বলে কোনো কিছু না। যতদিন মাদক থাকবে ততদিন অভিযান অব্যাহত থাকবে। কে-জনপ্রতিনিধি, আর কে-কী সেটা দেখা হবে না।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে নিরাপদে বাড়ি ফেরার জন্য লঞ্চ, ট্রেন, সড়কপথে অতিরিক্ত নিরাপত্তা থাকবে। মার্কেটগুলোয় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আসাদুজ্জামান খাঁন বলেন: শ্রমিকদের বেতনভাতা ঈদের আগে প্রদান এবং মহাসড়কে যানজট কমাতে ১২, ১৩ ও ১৪ জুন ছুটি প্রদানে মালিকরা একমত হয়েছেন।

ট্যাগ: লিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ইফতারিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান পার্টির ছোবল

পরবর্তী

বিশ্বকাপে খেলতে পারবেন সালাহ?

পরবর্তী

বিশ্বকাপে খেলতে পারবেন সালাহ?

পাঁচে পা আব্রামের, গৌরী বললেন ‘হ্যাপি বার্থডে মাই গর্জিয়াস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT