চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে বাড়াবাড়ি করলে পুলিশেও দেবে আইসিসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বল টেম্পারিং কাণ্ড জাগিয়ে তুলেছে আইসিসিকে। কলকাতায় বোর্ড মিটিংয়ের পর সংস্থাটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানাচ্ছেন, ভবিষ্যতে বল টেম্পারিংয়ের জন্য বড় শাস্তি পাবেন ক্রিকেটাররা। আর মাঠে মেজাজ হারালে নিতে হবে বিদায়।

‘আমাদের এ বিষয়ে দুই জায়গায় (প্রধান নির্বাহীর সভা ও বোর্ড সভা) ভালো বৈঠক হয়েছে। আমরা চাই বল টেম্পারিং এবং যেসব আচরণ প্রতিপক্ষ, খেলা, আম্পায়ারদের, ভক্ত ও গণমাধ্যমকে আহত করে সেসব বিষয়ে সোজা পথে হাঁটতে। চাই কঠিন শাস্তি দিতে।’ -গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন রিচার্ডসন।

ক্রিকেট মাঠে স্লেজিং, নোংরা ভাষা ব্যবহার বন্ধেও কঠিন পদক্ষেপের কথা জানিয়েছেন রিচার্ডসন। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলেকে প্রধান করে ক্রিকেট কমিটি গঠনের আগ্রহ প্রকাশ করেছে আইসিসি। খেলোয়াড়দের আচরণে বাড়াবাড়ি হয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার সুপারিশও করা হয়েছে সেই সভায়। সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক ও অজি সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে নিয়ে আরেকটি অতিরিক্ত প্যানেল গঠন করার কথা জানিয়েছেন রিচার্ডসন।

Banglabid

মাঠে স্লেজিং ও বল টেম্পারিং নিয়ে উদ্বিগ্ন আইসিসি। বোর্ড সভায় উঠে এসেছে কেপটাউন টেস্টের কথাও। ওই টেস্টে বল টেম্পারিং করে ক্রিকেট অস্ট্রেলিয়ার থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। নয় মাস নিষেধাজ্ঞা পেয়েছেন ক্যামেরন বেনক্রফট।

‘আমরা চাই ক্রিকেটীয় আদর্শটা চুম্বকের মতো মানুষকে টানুক। আমার মনে হয় সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্টে যা হয়েছে তা মানুষের চোখ খুলে দিয়েছে। কিন্তু সত্য কথা বলতে কেপটাউনের বল স্টেম্পারিং বিষয়টি নিয়ে আমরা সত্যিই খুব দুশ্চিন্তায় ছিলাম।’ -জানান রিচার্ডসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT