চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠেই যায় নি কোনো দল

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১২:৪৩ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৫
স্পোর্টস
A A

খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে একজন দর্শকও নেই। স্কোরবোর্ডে ঝুলছে গতকালের তোলা ভারতীয়দের ২৩৯। কিন্তু উইকেটের ঘরটা ঠিক গ্যালারির মতোই শূন্য।

স্টেডিয়ামের চেহারা দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে রাত নেমেছে। নিরব নিস্তব্ধ চারপাশ। শুধু দায়িত্ব পালন করা বিসিবির লোকজন আর গণমাধ্যম কর্মী, নিরাপত্তা কর্মী ছাড়া আর কেউ স্টেডিয়ামমুখো হচ্ছেন না।

৯ বছর পর ফতুল্লায় টেস্ট ক্রিকেট ফিরে এলেও দ্বিতীয় দিনের সকালটায় মনে হচ্ছে সব কিছুই ধুয়ে গেছে। বুধবার থেমে থেমে বৃষ্টি হলেও আজ সকাল থেকে টানা বর্ষণ।

কাভারে ঢেকে রাখা মাঠের প্রায় পুরোটা। আজ সারা দিনে সেগুলো না ওঠানোর সম্ভাবনাই বেশি। এখনও মাঠে আসেনি বাংলাদেশ এবং ভারতীয় দল।

পুরোপুরি নিশ্চিত হয়েই হোটেলে থেকে বের হবেন মুশফিক এবং কোহলিরা।

গতকাল খেলা হয়নি তিন ঘণ্টারও বেশি সময়। আজ কি হবে সেটা বোঝাই যাচ্ছে।

Reneta

বাংলাদেশ সফরে একমাত্র টেস্ট ম্যাচে প্রথম দিনের খেলা শেষে সুবিধাজনক
অবস্থানে রয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৫৬ ওভারের খেলা হয়েছে।
উদ্বোধনী জুটির রেকর্ডে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৩৯ রান।

শিখর
ধাওয়ান তার টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক হাঁকিয়েছেন। ১৫৮ বলে ১৫০ রান করে
অপরাজিত রয়েছেন ধাওয়ান। বিজয় মুরালি ১৭৮ বলে ৮৯ রান করে অপরাজিত রয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT