চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাওয়া ঘাট হয়ে বাড়ি ফিরছেন যারা

সাখাওয়াত আল আমিনসাখাওয়াত আল আমিন
৯:৪৫ অপরাহ্ন ২৪, জুন ২০১৭
জনপদ, মুন্সীগঞ্জ
A A

চলছে ঈদের ছুটি। এরই মধ্যে রাজধানী ছেড়ে বাড়ি গিয়েছেন অনেকে, কেউ কেউ পথে রয়েছেন, কেউ বা অপেক্ষা করছেন শেষ মুহূর্তে ফিরবেন বলে।

রাজধানীর গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে মাওয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ইলিশ, আনন্দ, গ্রেট বিক্রমপুর, আরাম, গোধুলীসহ বিভিন্ন পরিবহনের বাস। এছাড়া আবদুল্লাহপুর প্রচেষ্টা পরিবহন এবং মীরপুর থেকে স্বাধীন পরিবহনের বাস ছেড়ে যায় মাওয়ার উদ্দেশে।

স্বাভাবিক সময়ের চেয়ে ঈদের সময় ভাড়া কিছুটা বাড়ে প্রতিবছরই। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুলিস্তান থেকে মাওয়ার ভাড়া স্বাভাবিক সময়ে ৭০ টাকা। কিন্তু শনিবার সকালে ১০০ টাকা করে রাখতে দেখা গেছে। যারা খুব সকালে ঢাকা ছেড়েছেন তাদের ভোগান্তি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ায় টার্মিনালগুলোতে জটের সৃষ্টি হয়। ফলে রাজধানী ছাড়তেই ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

মাওয়া (শিমুলিয়া ঘাট) পর্যন্ত পৌছানোর পর পদ্মা পাড়ি দেওয়ার উপায় তিনটি। ফেরি, লঞ্চ এবং স্পিডবোট। ফেরি এবং লঞ্চে ভাড়া তুলনামূলক কম বাড়লেও স্পিডবোটে বেশি ভাড়া গুনতে হচ্ছে। স্বাভাবিক সময়ে ১২০ টাকার ভাড়া রাখা হচ্ছে ১৮০ টাকা করে। স্পিডবোটে কিছুটা দ্রুত নদী পাড় হওয়া গেলেও অতিরিক্ত চাপাচাপি করে বসানোয় অনেকে স্বস্তি বোধ নাও করতে পারেন। এছাড়া ঢেউয়ের বিপরীতে চলার সময় বেশ ঝাঁকুনি দিয়ে পানি গায়ে এসে পড়ারও আশঙ্কা থাকে। তাই নারী ও শিশুসহ দামী জিনিস ও ভারি ব্যাগ বহনকারীদের জন্য এ বাহন এড়িয়ে চলাই ভালো।

পদ্মা পাড় হয়ে আপনাকে পড়তে হতে পারে নতুন ভোগান্তিতে। এখান থেকে বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, ঝিনাইদহ, যশোরসহ বিভিন্ন রুটের বাস পাওয়া কষ্টকর। পাওয়া গেলেও ভাড়া হাঁকা হচ্ছে কয়েকগুন। এছাড়া বিভিন্ন রুটে মাইক্রোবাসও চলাচল করছে। কিন্তু এসব বাহন স্বাভাবিকের তুলনায় কয়েকগুন ভাড়া দাবি করছে। উপায় না পেয়ে যাত্রীদের বেশি ভাড়া দিয়েই গন্তব্যে যেতে দেখা গেছে। এছাড়া, টেম্পো, হিউম্যান হলার, টমটম, ভটভটি এবং অটোরিকশাগুলোকেও দূরপাল্লার যাত্রী বহন করতে দেখা গেছে বাড়তি ভাড়ায়।

কাঠালবাড়ি ঘাটে কথা হয় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যের সঙ্গে। তাদের মধ্যে কনস্টেবল কামাল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন: যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চলাচল নির্বিঘ্ন করতে আমরা তৎপর রয়েছি। এখনও পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যাত্রীরা স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছেন।

Reneta

(ছবি: সাখাওয়াত আল আমিন)

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রামাওয়া ঘাটমাওয়া শিমুলিয়া ঘাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাকের ধাক্কায় নিহত ‎২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

গাজা পুনর্গঠনে বোর্ড অব পিস এর ৭শ’ কোটি ডলারের ফান্ড

ফেব্রুয়ারি ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে ‘গুঁড়িয়ে’ দেবে ওমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

১৮ বছরেও পূর্ণতা পায়নি ময়মনসিংহের গফরগাঁওয়ে ভাষা শহীদ আবদুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর

ফেব্রুয়ারি ২০, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে ইরানকে ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT