চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহারাজের স্পিনে আবারও ঘায়েল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

পেস-স্বর্গে বাংলাদেশকে স্পিনে ঘায়েল করল সাউথ আফ্রিকা। ডারবানের মতো পোর্ট এলিজাবেথেও কেশভ মহারাজের ঘূর্ণিতে অসহায় মুমিনুল হকের দল। প্রথম টেস্টে ২২০ রানে হারের পর দ্বিতীয় ও শেষ ম্যাচে পরাজয় ৩৩২ রানের বিশাল ব্যবধানে।

সফরে ওয়ানডে সিরিজ জিতলেও টেস্টে হতাশ করল বাংলাদেশ। সোমবার চতুর্থ দিনের সকালটা দুঃস্বপ্নের মতো কাটে মুশফিক-মুমিনুলদের।

আগেরদিনের ৩ উইকেটে ২৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ৭ উইকেট খরচায় যোগ করতে পারে আর মাত্র ৫৩ রান। সফরকারীরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৮০ রানে। লিটন দাস সর্বোচ্চ ২৭ রান করেন।

আগের টেস্টের শেষটাও হয়েছিল হতাশার। ৫৩ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মহারাজের স্পিন ভেলকি অব্যাহত থাকল সিরিজজুড়েই। ৪০ রানে নিলেন ৭ উইকেট। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৭ উইকেট নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া স্পিনার।

মহারাজের সাতের সঙ্গে অফস্পিনার শিমন হার্মের নিয়েছেন ৩ উইকেট। দুজন মিলেই সফরকারীদের দশ উইকেট শিকার করেছেন। প্রথম ইনিংসে তারা দুজনে নিয়েছিলেন পাঁচ উইকেট।

টেস্ট সিরিজে স্পিনে নাকাল হলো বাংলাদেশ। অথচ সাউথ আফ্রিকা মানেই পেস আক্রমণের স্বর্গ ভাবতেন সবাই। সেখানে নতুন ইতিহাস লিখল স্বাগতিকরা। উপমহাদেশের মতোই স্পিনে বিধ্বস্ত করল প্রতিপক্ষকে।

Reneta

সাউথ আফ্রিকার ৪৫৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলো-অন না করিয়ে ৬ উইকেটে ১৭৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৫৩ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলগারতাইজুলমহারাজমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT