চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনে পড়ে জাফর ইকবাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৮
বিনোদন
A A
‘অবুঝ হৃদয়’ আর ‘বদনাম’ শো এক জুটি। একজন আছেন আরেকজন নেই

‘অবুঝ হৃদয়’ আর ‘বদনাম’ শো এক জুটি। একজন আছেন আরেকজন নেই

‘অবুঝ হৃদয়’ আর ‘বদনাম’ এ ভরা জীবন তার। কিন্তু ২৬ বছর পরও তিনি চিরসবুজ তার স্টাইলিশ নায়ক সত্ত্বায়। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন অসাধারণ গিটারিস্ট এবং গায়ক। ‘হয় যদি বদনাম হোক আরো/ আমি তো এখন আর নই কারো’ কিংবা ‘সুখে থাকো ও আমার নন্দিনী’। তিনি জাফর ইকবাল। ‘ফকির মজনু শাহ’।

মুক্তিযুদ্ধের আগেই বাংলা চলচ্চিত্রে পা রাখা জাফর ইকবাল ছিলেন সত্তরের দশকের মাঝামাঝি সময়ের সাড়া জাগানো নায়ক। বাংলা চলচ্চিত্রের স্টাইলিশ নায়কদের মধ্যে অন্যতম তিনি। অংশ নিয়েছিলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। তবে কিছু অমিমাংসিত প্রশ্ন রয়ে গেছে তার মুক্তিযুদ্ধের ভূমিকা প্রসঙ্গে।

তাঁর অভিনীত প্রথম ছবি ‘আপন পর’। নায়িকা ছিলেন মিষ্টি মেয়ে কবরী। তার জীবনের ভালোবাসা এবং দুঃখের নাম ববিতা। জাফর ইকবাল-ববিতা জুটি ৩০টির মত সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। দুজনের পর্দার বাইরের প্রেমের সম্পর্ক ছিল স্বীকৃত। তাদের এক হতে না পাড়ার দুঃখ তিলে তিলে শেষ করেছে জাফর ইকবালকে। সব মিলিয়ে ক্যারিয়ারে প্রায় ১৫০টি ছবি করেন প্রয়াত এ নায়ক। যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল।

সব ধরণের চরিত্রেই ছিল জাফর ইকবালের স্বাচ্ছন্দ্য বিচরণ। তবে শহুরে রোমান্টিক ও রাগী হতাশাগ্রস্ত বিপথগামী তরুণের ভূমিকায় ছিলেন বেশি সাবলীল। ১৯৭৫ সালে ‘মাস্তান’ ছবি তাকে প্রজন্মের প্রতিনিধিত্বকারী নায়ক হিসেবে প্রতিষ্ঠা দেয়। অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গান করতেন। ফলে বেশ কিছু ছবিতে গান করেছেন স্বকণ্ঠে। যেগুলো বিপুল শ্রোতাপ্রিয়তাও লাভ করেছিল। বড় ভাই বিখ্যাত সুরকার আনোয়ার পারভেজ আর বোন শাহনাজ রহমতুল্লাহ ফলে গান ছিল তার ধমনীতে।

সিনেমায় গাওয়া তার প্রথম  গান ছিল ‘পিচ ঢালা পথ’। ১৯৮৪ সালে জাফর ইকবালের কণ্ঠে আনোয়ার পারভেজের সুরে রাজ্জাক অভিনীত ‘বদনাম’ ছবিতে ‘হয় যদি বদনাম হোক আরো’ গানটি একসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। ভালো গিটার বাজাতেন বলে সুরকার আলাউদ্দিন আলী তাকে দিয়ে অনেক ছবির আবহসংগীতও তৈরি করিয়েছিলেন।

পারিবারিক জীবনে দুই সন্তানের জনক ছিলেন জাফর ইকবাল। তাঁর স্ত্রীর নাম সনিয়া। পারিবারকি অশান্তি ভুলতে একসময় মদ আর নিয়ন্ত্রণহীন জীবন যাপনে জড়িয়ে পড়েন।ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন। দেখা দেয় হার্টের সমস্যা। নষ্ট হয়ে যায় দুটি কিডনিই।

Reneta

১৯৫০ সালের ২৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া জাফর ইকবাল নানা রোগে আক্রান্ত ১৯৯২ সালের ২৭ এপ্রিল মাত্র ৪১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাফর ইকবালববিতালিড বিনোদন
শেয়ারTweetPin5

সর্বশেষ

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা কেন বাতিল করল যুক্তরাষ্ট্র?

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৫ আগষ্ট ঘিরে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

আগস্ট ৫, ২০২৬
জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT