চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মতবিনিময় সভায় যা বললেন ড. কামাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৮
আদালত
A A

সংবিধানের অন্যতম প্রণেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, অনেক ত্যাগ ও জীবনের বিনিময়য়ে পাওয়া আমাদের সংবিধান রক্ষার দায়িত্ব সকলের। আর এই সংবিধান হচ্ছে একটা ঢাল। রাষ্ট্রে ক্ষমতার যখন অপপ্রয়োগ হয় কিছু আঘাত যখন মানুষের উপর এসে লাগে, মানুষ তখন সংবিধান নামক ঢাল সামনে নিয়ে দাঁড়াতে পারে। সংবিধানের সাহায্য নিয়ে ক্ষমতার অপপ্রয়োগের যে আঘাত তার থেকে মানুষ বাঁচতে পারে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন।

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রসঙ্গে  ড. কামাল বলেন, আমি গর্বের সাথে বলতে পারি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে কাজ করে গেছেন তাতে তিনি চির স্মরণীয় হয়ে থাকবেন। আর ওনাকে যারা অপমান করার চেষ্টা করেছেন তারা চিরদিন ধিকৃত হয়ে থাকবেন।

Banglabid

আগামী নির্বাচনকে সামনে রেখে যে জাতীয় ঐক্যের কথা শোনা যাচ্ছে সে ঐক্য প্রক্রিয়ায় জামায়াতকে রাখা বা নেয়া হবে কিনা? এমন এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, না। নেয়া হবে না।

কোটা সংস্কার আন্দলন ও নিরাপদ সডকের দাবিতে হওয়া আন্দোলন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ছাত্র সমাজের সাম্প্রতিক আন্দোলনে আমি একটা আশার আলো দেখেছি। ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করলো। তারা কোটা বাতিল নয় সংস্কার চাইলো। এই সংস্কার শব্দটা আমাদের বোঝা দরকার। অন্যদিকে নিরাপদ সড়কের দাবীতে হওয়া আন্দোলনের মাধ্যমে পাইকারিভাবে সড়কে আইন অমান্যের বিষয়টি আমাদের চোখে আঙ্গুল দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা দেখিয়ে দিল।

ড. কামাল তার বক্তব্যে আরো বলেন, আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ ও গণতন্ত্র রক্ষার মত মৌলিক কিছু বিষয়ে দলীয় পরিচয়ের উর্ধ্বে উঠে আমাদের ঐক্যবোধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।

Reneta

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আ্যডভোকেট জয়নুল আবেদীন। সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ আইনজীবী নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামাল হোসেনলিড নিউজসংবিধানসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬

মরদেহ নিয়ে ‘মায়াকান্না’ চান না শবনম

আগস্ট ১৭, ২০২৬

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT