চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলে চীনের মহাকাশযান ঝুরং’র অবতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ অপরাহ্ণ ১৫, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মঙ্গলে সফলভাবে অবতরণ করেছে চীনের রোভার ঝুরং। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঝুরং শব্দের অর্থ আগুনের দেবতা।

ছয় চাকার ঝুরং রোবটের লক্ষ্য ছিলো ইউটোপিয়া প্লানিটিয়ায় অবতরণ করা, যেটি গ্রহটির উত্তর গোলার্ধের একটি বিস্তৃত অঞ্চল।

যানটিতে একটি রক্ষাকারী ক্যাপসুল, একটি প্যারাসুট এবং একটি রকেট প্লাটফর্ম ব্যবহার করা হয়েছে সফল অবতরণের জন্য।

Banglabid

এই সফলভাবে অবতরণ একটি বড় অর্জন। কারণ এটাই সবচেয়ে কঠিন ধাপ। এর আগে শুধু যুক্তরাষ্ট্র মঙ্গলে রোভার সফলভাবে অবতরণ করতে পেরেছে। সফল রোভার অবতরণের ক্ষেত্রে চীন দ্বিতীয় দেশ।

এই সফলতার জন্য অভিযান পরিচালনাকারী দলকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এই চ্যালেঞ্জের জন্য আমরা যথেষ্ট সাহসী, এবার আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন হয়েছে এবং আমাদের দেশ গ্রহ অন্বেষণের উন্নততর স্তরে স্থান পেয়েছে।

সেখানকার স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটের দিকে রোভারটি অবতরণ করে। ১৭ মিনিট মতো লাগে সোলার প্যানেল খুলতে ও পৃথিবীতে আবার সিগনাল পাঠাতে।

Reneta

তিয়ানওয়েন-১ নামের একটি অরবিটার এই রোভারটিতে মঙ্গলে নিয়ে যায় যেটা ফেব্রুয়ারিতে মঙ্গলের ওপরে পৌছায়।

তখন থেকে সেটা ইউটোপিয়াতে জরিপ চালাচ্ছে। উচ্চ রেজুলেশনের ছবি  তুলে পিনপয়েন্টে বিশ্লেষণ করেছে কীভাবে রোভারটির নিরাপদ অবতরণ করা যায়। উদ্দেশ্য ছিলো এমন একটি জায়গা খুঁজে বের করা যেখানে খাদ ও পাথর নেই। অবশেষে তা সফল হলো।

রোভারটি যেন সেখানে অন্তত ৯০ দিন কাটায়, সেই চেষ্টা করবে বিজ্ঞানীরা। মঙ্গলে ২৪ ঘণ্টা ৩৯ মিনিটে একদিন। এই সময়ে মঙ্গলের ভূতত্ত্ব বিশ্লেষণ করা হবে। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনঝুরংমঙ্গলমহাকাশযান
শেয়ারTweetPin

সর্বশেষ

ল্যাপটপে প্রারম্ভিক রেনেসাঁ যুগের চিত্রশিল্পী আন্তোনেল্লো দা মেসিনার চুরি হওয়া একটি শিল্পকর্ম

উৎসবের রাতে জাদুঘরের ৯ কোটি ডলারের ৪ মাস্টারপিস চুরি

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস

আগস্ট ১৭, ২০২৬

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT