চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২-১৭ বছরের শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০২১
- সেমি লিড, স্বাস্থ্য
A A
স্কুলে শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার জন্য প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সের স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কার্যক্রম শুরু হয়।

সোমবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন: ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য আমাদের প্রায় ৩ কোটি টিকা প্রয়োজন। এরমধ্যে ফাইজারের ৯২ লক্ষ টিকা মজুদ আছে। বাকি টিকা আনার প্রায় সব ব্যবস্থা করা আছে। দেশের একটি ছেলেমেয়েও এই টিকা থেকে বাদ যাবে না।

শিক্ষামন্ত্রী জানান: ১৪ তারিখে এসএসসি পরীক্ষার আগে সব পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হয়তো সম্ভব নয়। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যায়ক্রমে টিকার ব্যবস্থা অব্যাহত থাকবে।

জানা যায়, আজ মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম চললেও আগামীকাল থেকে আটটি কেন্দ্রে টিকা দেয়া হবে। ওই স্কুলগুলো হলো: হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ ও সাউথব্রিজ স্কুল।

টিকা দেওয়ার পর কোনো শিশুর প্রয়োজন হলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, রাজারবাগ পুলিশ হাসপাতাল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন ১৮ বছর বয়স পর্যন্ত টিকা দেওয়ার কার্যক্রম চলছিল। গত ১২ অক্টোবর মানিকগঞ্জে ১২ থেকে ১৭ বছর বয়সের ১২০ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো পরীক্ষামূলক টিকা দেওয়া হয়। এরপর সোমবার থেকে শুরু হচ্ছে শিশুদের রুটিন টিকাদান কর্মসূচি। তাদেরকে ফাইজারের টিকা দেওয়া হবে।

ট্যাগ: করোনাভাইরাসস্কুল শিক্ষার্থী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে আবারও একদিনে মৃত্যুর শীর্ষে রাশিয়া

পরবর্তী

জলবায়ু সম্মেলনের লিডার্স ডায়লগে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু সম্মেলনের লিডার্স ডায়লগে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী

রাতের সময় পুলিশ ও ডাকাতদের মধ্যে সংঘর্ষের দৃশ্য, পুলিশি গাড়ি ও একজন পুলিশ সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ব্যাংক ডাকাতির চেষ্টার সময় ২৫ ডাকাত নিহত

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT