চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিয়েছেন ৪৩ লাখের বেশি মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
- সেমি লিড
A A
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া একজন ব্যক্তি, স্বাস্থ্যকর্মী পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে এখন পর্যন্ত ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছেন। পাশাপাশি এ পর্যন্ত করোনার ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭৩৫ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ২৭ লাখ ৩৯ হাজার ৫০৬ জন পুরুষ এবং ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন নারী রয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়: এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৩ লাখ ৬৩ হাজার ৪২৩ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ৯০ হাজার ৬৮৬, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৪ হাজার ৫৩৫, চট্টগ্রাম বিভাগে আট লাখ ৯৪ হাজার ৭২৯, রাজশাহী বিভাগে চার লাখ ৬৮ হাজার ৯৭৭, রংপুর বিভাগে তিন লাখ ৯৮ হাজার ৯৬২, খুলনা বিভাগে পাঁচ লাখ ৬৩ হাজার ৮৫৯, বরিশাল বিভাগে এক লাখ ৯২ হাজার ৪৬৭ এবং সিলেট বিভাগে দুই লাখ ৩৭ হাজার ৩০৭ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে। টিকাদানের প্রথম দিন মোট ৩১ হাজার ১৬০ জনকে টিকা দেয়া হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল।

বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় দুই দিনে মোট ৫৬৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়।

বাংলাদেশে এই ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ না হওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হয়। কারও মধ্যে গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা না দেওয়ায় পরিকল্পনা মত ৭ ফেব্রুয়ারি থেকে গণ ভ্যাকসিন দেয়া শুরু হয়।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘দুই বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসবে পুঁজিবাজারে’

পরবর্তী

ইতালিজুড়ে দোকানপাট, রেস্টুরেন্ট ও স্কুল বন্ধ ঘোষণা

পরবর্তী
Street scene in Italy with people wearing masks and a mural of a face with a mask. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিজুড়ে দোকানপাট, রেস্টুরেন্ট ও স্কুল বন্ধ ঘোষণা

নৌকা প্রতীক সহ একটি নৌকা ছবি, নির্বাচন প্রতীক হিসেবে ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

ষষ্ঠ ধাপে পৌর নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT