চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেড়ার মাংসে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধকরণে বাংলাদেশী গবেষকের সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ২৩, মে ২০২২
বাংলাদেশ
A A
ভেড়ার মাংস খাচ্ছে গবেষক ও পশু, বাংলাদেশী গবেষকের সাফল্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই দশক ধরে গবেষণা করে ভেড়ার মাংসে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধকরণে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন। ভেড়ার উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে গবেষণা করে এ সাফল্য পেয়েছেন তিনি।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে ‘অধিক অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ভেড়ার মাংস’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব তথ্য জানান গবেষক ড. আল মামুন।

তিনি বলেন, গবেষণায় ভেড়ার রক্তে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে ৭ শতাংশ।

Banglabid

গবেষক আরও বলেন, বিশ্বব্যাপী ভেড়ার মাংসের জনপ্রিয়তা থাকলেও এক ধরনের অস্বাভাবিক গন্ধের কারণে বাংলাদেশে ভেড়ার মাংসের প্রতি মানুষের অরুচি দেখা যায়। এ ছাড়াও ঘন শক্তপেশী ও অধিক চর্বিযুক্ত হওয়ায় বেশির ভাগ মানুষই পছন্দ করেন না ভেড়ার মাংস।

বিভিন্ন গবেষণা প্রবন্ধের তথ্যমতে, বিশ্বে শতকরা ২২ ভাগ প্রোটিনের চাহিদা মেটায় ভেড়ার মাংস। তাই ভেড়ার খাদ্যতালিকায় ঔষধি গুণ সম্পন্ন প্লানটেইন ঘাস ও রসুনের পাতার ব্যবহার করে ভেড়ার উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি মাংসের গুণগত মানও উন্নত করা হয়েছে।

পাশাপাশি ওষধি ঘাসের উপাদান মাংসের স্বাদ ও গন্ধের পরিবর্তন এনেছে। প্লানটেইন ও রসুন পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ভেড়ার বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা এবং মাংসের গুণগত মানের ওপর যথেষ্ট প্রভাব ফেলেছে।

Reneta

তিনি আরো জানান, গবেষণা চলাকালীন ভেড়ার খাবারে অধিক অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ প্লানটেইন ঘাস ও রসুনের পাতা ব্যবহার করে এ ফলাফল পেয়েছেন। এ দুটি উপাদান ব্যবহার করার ফলে ভেড়ার ২০ থেকে ২৬ শতাংশ শারীরিক বৃদ্ধি, ৫ থেকে ৭ শতাংশ মাংস উৎপাদন বৃদ্ধি এবং ৭ শতাংশ রক্তের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও এর ফলে শরীরের অভ্যন্তরীণ চর্বি এবং পেলভিক চর্বি যথাক্রমে ২৪ শতাংশ এবং ৫৬ শতাংশ কমে গিয়েছে। উপাদান দুটি ব্যবহারের ফলে ভেড়ার মাংসে ১৫ শতাংশ কোলেস্টেরল কমিয়ে দিয়েছে এবং ৩০ শতাংশ ওমেগা-৩ ফ্যাটি এসিড বাড়িয়ে দিয়েছে। এই ঘাসসমূহ ব্যবহারে ভেড়া থেকে ১১ থেকে ১৪ শতাংশ কম মিথেন নির্গত হয় যা পরিবেশে খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

অধ্যাপক ড. আল মামুন ২০০৪ সালে জাপানের ইয়াতো ইউনিভার্সিটিতে প্লানটেইন ঘাসের ওপর গবেষণা শুরু করেন। গবেষণায় সাফল্যের জন্য তিনি সেখানে প্রেসিডেন্ট ও ডিন আওয়ার্ডে ভূষিত হন।

কর্মশালায় পশুপুষ্টি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাখী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মেন্ডিস

পরবর্তী

দেশী মাছের প্রজননে ভূমিকা রাখছে ভাওয়ালবিল

পরবর্তী
ভাওয়ালবিলের জলাশয়ে মাছ ধরা ও প্রজননের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশী মাছের প্রজননে ভূমিকা রাখছে ভাওয়ালবিল

আম গাছের পাকা আমের ঝুড়ি, মৌসুমের প্রস্তুতি চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরের আম বাজারে আসছে ২৫ মে

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT