চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার রাজপথে মুখোমুখি বিক্ষোভে দুই প্রেসিডেন্টের সমর্থকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলার-বিক্ষোভ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের রাজপথে নেমেছে হাজারো বিক্ষোভকারী। তবে তাদের একদল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে, আর অন্য দল সমর্থন দিচ্ছে স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হুয়ান গুইদোকে।

বিরোধী দলীয় নেতা গুইদো বলেছেন, বিরোধী দলের পক্ষ থেকে এই আন্দোলন মাদুরো সরে না দাঁড়ানো পর্যন্ত রাজপথে চলবেই। অন্যদিকে মাদুরো তার সমর্থকদের কাছে দাবি করছেন তিনিই ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার গুইদোর বাড়িতে হানাও দিয়েছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিশেষ পুলিশ বাহিনীর সদস্যরা। এ সময় তার পরিবারের সদস্যাদের ভয়ভীতি দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এতদিন মাদুরো সেনাবাহিনীসহ সরকারি বাহিনীগুলোকে নিয়েই বিভিন্ন ব্যবস্থা নিচ্ছিলেন। এবার তার পক্ষে রাস্তায় নামল বিশাল সমর্থক বাহিনী, যার ফলে দুই প্রেসিডেন্টের সমর্থকদের মাঝে এই মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।

ভেনেজুয়েলায় জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই ব্যাপকভাবে চলছে সরকারবিরোধী আন্দোলন। একদিকে নির্বাচিত প্রেসিডেন্ট শপথ নিয়ে নিজেকে বৈধ দাবি করছেন, অন্যদিকে বিরোধী দলীয় নেতা তাকে অবৈধ উল্লেখ করে নিজেকেই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করে বসে আছেন।

আর এ ইস্যুতেই যুক্তরাষ্ট্রসহ বিদেশি পক্ষগুলোর সরাসরি হস্তক্ষেপ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিরোধী দলের নেতা হুয়ান গুইদোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।

Reneta

তবে রাশিয়া, চীনসহ আরও কয়েকটি দেশ নিকোলাস মাদুরোর প্রতি নিজেদের সমর্থন জানিয়ে ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের নিন্দা করেছে।

জানুয়ারির নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরো শপথ নিলেও নির্বাচনকে প্রথম থেকেই অবৈধ দাবি করছে বিরোধী দলগুলো। কারণ বেশিরভাগ বিরোধী দলীয় নেতা ওই সময় হয় কারাগারে থাকার কারণে বা নির্বাচন বয়কটের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করেননি।ভেনেজুয়েলার-বিক্ষোভ

নেতৃত্ব নিয়ে তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখেও এরই মধ্যে মাদুরো নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন গত নির্বাচনে তার বিজয় একেবারেই বৈধ ছিল।

তবে নির্বাচনের ফল ঘোষণার পর গত সপ্তাহে বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। যার ফলে রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে টানাপোড়েন চরম পর্যায়ে চলে যায়।

এ বিষয়ে রুশ সংবাদ সংস্থা ‘রিয়া’কে এক সাক্ষাৎকারে গত সপ্তাহে মাদুরো জানান বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসতেও প্রস্তুত তিনি। ‘আমি ভেনেজুয়েলার মঙ্গলের জন্য বিরোধী দলের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি,’ বলেন নিকোলাস মাদুরো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিকোলাস মাদুরোভেনেজুয়েলাসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT