চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশি উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৩, জুন ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
নৌকায় থাকা বাংলাদেশি অভিবাসীরা উদ্ধারকার্যরত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড। তাদের মধ্যে ১৬৪ জন বাংলাদেশিও রয়েছে। তারা সবাই ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলো।

লিবিয়ায় বাংলাদেশ মিশন এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বেশ কয়েকটি নৌকায় ভেসে থাকা অভিবাসীদের দুটি জাহাজে করে উদ্ধার করে কোস্ট গার্ড। এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই আফ্রিকান ও এশিয়ান।

লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের উদ্ধার করে ত্রিপোলির নৌ সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। পরে তাদের অবৈধ অভিবাসন প্রতিরোধকারী কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়। বর্তমানে তারা সবাই আশ্রয় শিবিরে রয়েছে।

লিবিয়া দূতাবাসে এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত গাজী এমডি আসাদুজ্জামান কবির বলেন, তারা বিষয়টিতে নজর রাখছেন।

এই বছরের মে মাস পর্যন্ত সমুদ্র হয়ে ইউরোপে প্রবেশের চেষ্টারত ৯ হাজার ২১৬ জনকে উদ্ধার করা হয়েছে। একইভাবে গত বছর ৭ হাজার ১০০ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

জাতিসংঘের হাইকমিশনার ফর রিফিউজি ডাটা মতে, এই বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই বিভিন্ন দেশের ১১ হাজার অভিবাসী অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছে।

সমুদ্র পাড়ি দিতে গিয়ে ২০২১ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রাণ হারিয়েছে ৭০০ জনেরও বেশি অভিবাসী। গত বছর যেখানে সংখ্যাটা ছিলো ১৪০০ জন।

গত ১৮ মে তিউনিসিয়ার নৌবাহিনী ৬৮ জন বাংলাদেশিকে নৌকা থেকে উদ্ধার করে, তখন থেকেই খোঁজ মেলেনি আরও ১৩ জনের। তারা সবাই ইটালি থেকে লিবিয়া যাওয়ার চেষ্টা করছিলো।

ট্যাগ: ভূমধ্যসাগরলিবিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা বৃদ্ধির জন্য নির্বাচনই একমাত্র মাধ্যম নয়: সিইসি

পরবর্তী

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন পেল ফেসবুক

পরবর্তী
ফেসবুকের লোগো দেখছেন একজন ব্যক্তি, অস্ট্রেলিয়ায় সংবাদ শেয়ার বন্ধের প্রেক্ষাপটে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ভ্যাট নিবন্ধন পেল ফেসবুক

বিশ্ববিদ্যালয় লোগো, চ্যানেল আই অনলাইন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ শর্তে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নিয়োগ পরীক্ষা: ইউজিসি

সর্বশেষ

আরও একধাপে এগিয়েছে ফের্নান্দেজ-ম্যানসিটি চুক্তি

আগস্ট ২৯, ২০২৬

ফিফার দুর্নীতি কেলেঙ্কারিতে জড়ানোর কথা স্বীকার করলেন আর্জেন্টাইন বাবা-ছেলে

আগস্ট ২৯, ২০২৬

সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT