চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলে যাওয়া আফতাবকে মনে করালেন ও’কিফ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৪ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাশটন অ্যাগার সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢুকেই কোচ ড্যারেন লেম্যানের পিছু পিছু উইকেট দেখতে চলে গেলেন স্টিভ ও’কিফ। ফিরে যাওয়ার সময় খানিক কথোপকথনে জানা গেল, অজি স্পিনার বাংলাদেশে নতুন নন! ১৯ বছর বয়সেই সুযোগ হয়েছিল এদেশে আসার। তাতে ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্মৃতি ফিরে এল এই বাঁহাতি স্পিন তারকার মনে।

সেবারের যুব বিশ্বকাপে ফতুল্লায় প্লেট পর্বের ফাইনালে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। পার্থক্য গড়ে দিয়েছিলেন আফতাব আহমেদ। এই টাইগার ব্যাটসম্যানের গড়া ৭০ বলে ৫৭ রানের ইনিংসটা এখনও স্মরণ আছে ও’কিফের, ‘আমি এক উইকেট পেলেও ৬৫ রান করেছিলাম। তারপরও ম্যাচটা জিততে পারিনি। আফতাব খুব ভাল ব্যাটিং করেছিল। মনে আছে, খুব ভাল একটা ম্যাচ হয়েছিল।’

ও’কিফ মনে রেখেছেন, মনে রেখেছে বাংলাদেশও। তবে আফতাব নামের এক ঝরাপাতার গল্প হিসেবে। প্রবল সম্ভাবনা নিয়ে শুরু করে মারকুটে এই ব্যাটসম্যান হারিয়ে গেছেন অকালেই। ফর্মের সেরা অবস্থায় আইসিএল যাত্রা, ফিরে এসে আর মেলে ধরতে পারেননি নিজেকে। ১৬ টেস্ট, ৮৫ ওয়ানডে ও ১১টি টি-টুয়েন্টিতে শেষ হয়ে গেছে আন্তর্জাতিক ক্যারিয়ার।

ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে দৌড়াচ্ছে, পেছনে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ
কার্ডিফে বাংলাদেশকে জিতিয়ে আফতাবের ভোঁ-দৌড়!
Banglabid

সেই আফতাব এখন ক্রিকেট কোচ। খেলা ছাড়ার পর চট্টগ্রামে নিজের গড়া একটি একাডেমিতে কোচিং করাচ্ছেন। সেখানে আফতাব খেলা ছাড়ার পর টেস্ট অভিষেক হয়েছে ও’কিফের। এখন আছেন ফর্মের তুঙ্গে। ভারত সফরে অস্ট্রেলিয়ানদের স্পিনে নেতৃত্বে দিয়েছেন। পেসার জস হ্যাজেলউডের ইনজুরিতে বদলি হিসেবে সিরিজের দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেয়েছেন ৩২ বছর বয়সী এই স্পিনার।

অস্ট্রেলিয়ায় বসে মিরপুর টেস্টের তিন দিন দেখেছেন ও’কিফ। চতুর্থ দিনের মাথায় স্বাগতিকদের কাছে দলের হার দেখতে হয়নি তাকে। জানালেন, তখন বিমানে ছিলেন, ‘তখন আমি বাংলাদেশের পথে। তিনদিন বাড়িতে বসেই খেলা দেখেছি। ম্যাচটা দারুণ হয়েছে।’

ছবি: সাকিব উল ইসলাম

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফতাব আহমেদস্টিভ ও’কিফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মজার কথা বললে মজা থাকে না: সাজু খাদেম

পরবর্তী

মানবতার মাথা খেয়ে আমরা রোহিঙ্গাদের পুশব্যাক করবো?

পরবর্তী
rohingya-রোহিঙ্গা

মানবতার মাথা খেয়ে আমরা রোহিঙ্গাদের পুশব্যাক করবো?

সেরেনা উইলিয়ামসের সাথে তার স্বামী, নতুন কন্যার সাথে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরেনার ঘরে ফুটফুটে কন্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT