চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভিন্ন রূপে পুরুষ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ২৩, অক্টোবর ২০২০
বিনোদন
A A

অনলাইনে শুরু হয়েছে ‘ভিন্ন রূপে পুরুষ’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার সকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করেন।

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান একশনএইড বাংলাদেশ। তারা জানিয়েছে, আগামি ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

বিনামূল্যে এই প্রদর্শনী উপভোগ করা যাবে www.diom2020.com এ। আয়োজনটির কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে বাঙলা কমিউনিকেশন্স লিমিটেড।

আয়োজকরা জানান, গত ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় অনলাইনে আলোকচিত্র ও চিত্রগল্প জমা নেয়া হয়। শতাধিক রেজিস্ট্রেশনের মধ্য থেকে বাছাই করে ১২ টি চিত্রগল্প নির্বাচন করা হয়। এর মধ্যে ১ জন বিজয়ী ও ২ জনকে রানার্সআপ নির্বাচন করা হয়েছে। বাকি ৯ জনকে দেয়া হয় বিশেষ সম্মাননা।

এর বাইরেও ১৬ টি আলোকচিত্রকে বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মো. মাসুদুর রহমান। প্রথম রানার্সআপ ও দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে লক্ষ্মণ মিন্টু ও রাকিবুল আলম খান।

অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেন, সংসারের আয় উন্নতির জন্য গৃহস্থালির কাজ শুধু মহিলাদের উপড় ছেড়ে দিলেই হবে না, এসব কাজে পুরুষদেরও অংশগ্রহণ করা উচিত এবং ইদানিং তারা সেটা করছে। সমাজের উন্নয়নের জন্য এটা একটা ভালো দিক। আমি আশা করি এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের দেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং নারী-পুরুষ সকলে মিলে গৃহস্থালির কাজে অংশগ্রহণ করে এই ধারণাকে কার্যকর করে তুলবে।

Reneta

সভাপতির বক্তব্যে একশনএইড বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, ফটোগ্রাফি বা আলোকচিত্র এমন একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে গৃহস্থালির সেবামূলক কাজে নারী ও পুরুষের ভূমিকা সম্পর্কিত ধারণাকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা যাবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: একশন এইডপুরুষপ্রদর্শনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সংখ্যালঘুর ওপর হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ ভারতীয় পার্লামেন্টের

মার্চ ১৩, ২০২৬

সিরিজ জয়ে চোখ রেখে পাকিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ

মার্চ ১৩, ২০২৬

চঞ্চল–মোশাররফের বড় পর্দায় ফেরা!

মার্চ ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহত করেছে ছাত্রদল নেতাকর্মীরা

মার্চ ১৩, ২০২৬

সরাসরি মিরপুর: বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT