চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভালো একটি শটের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২১
বিনোদন
A A

পুরোপুরি শেষ হয়েছে মারকাটারি অ্যাকশন, সাসপেন্স ও রোমান্স নির্ভর সিনেমা ‘শান’ এর শুটিং। একজন সত্য ও সাহসী পুলিশ অফিসারের নানামাত্রিক লোহমর্ষক অপারেশন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ছবিটি।

সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সঙ্গে আছেন পূজা চেরী, তাসকিন, মুরাদ পারভেজ, মিশা সওদাগর প্রমুখ।

আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির জোর প্রস্তুতি চলছে। শান সিনেমার শুটিং শেষে কিছুটা আবেগপ্রবণ হয়ে গেছেন নায়িকা পূজা চেরী। অন্তত ছবিটির অভিজ্ঞতা নিয়ে তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি স্পষ্ট!

Banglabid

পূজা জানিয়েছেন, শান সিনেমার জন্য যতটা পরিশ্রম করেছেন এর আগে কোনো সিনেমায় এত পরিশ্রম করেছেন কিনা তার মনে পড়ছে না।

লেখেন, কত স্মৃতি জমা হয়ে আছে শানকে নিয়ে তা বলে শেষ করা যাবেনা। সবাই ভালো সিনেমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। আমি জানি এ সিনেমার প্রতি সবার আগ্রহ আছে। প্রত্যেক সিনেমার পিছনে থাকে অনেক শ্রম কষ্ট। সত্যি বলতে এতো পরিশ্রম এর আগে কোন সিনেমায় করেছি কিনা, তা মনে পড়ছে না।

পূজা তার দীর্ঘ পোস্টে লিখেছেন, শান সিনেমা যেমন একটি সুন্দর গল্পের সিনেমা, তেমনি এ সিনেমায় আছে প্রত্যেকটি আর্টিস্ট, টেকনিশিয়ানস দের কষ্ট ভালোবাসা মায়া ইত্যাদি- একজন সন্তানের প্রতি বাবা মায়ের যে স্নেহ থাকে তেমনই। আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কী প্রকাশ করতে চাই!

Reneta

‘আমরা এই কাজে ছাড় দিবো না’ আমরা এই কথাটি কখন বলি? যখন আমরা মন থেকে চাই যে যারা এই কাজটি দেখবে তারা যেনো বলে যে ‘না, মনটা জুড়িয়ে গেলো’-এটাই হয়েছে শানের ক্ষেত্রেও। বলছিলেন পূজা চেরী।

ছবিটির মুক্তি প্রসঙ্গে পূজা বলেন, আমাদের প্রযোজক এক চুল ও ছাড় দিতে রাজি হননি। অনেক ধন্যবাদ আজাদ খান স্যারকে। আপনার এমন মনোভাবের জন্য। শান সিনেমা আমরা শুরু করেছিলাম প্রায় দেড় বছর আগে। মাঝে এই গ্যাপে প্রযোজক চাইলেই আবার শুরু করে সিনেমা রিলিজ দিতে পারতেন। কিন্তু তা তিনি করেননি। তার এটি প্রথম সিনেমা। তিনি চেয়েছেন একটি ভালো মানের ভালো বাজেটের ভালো গল্পের সিনেমা তৈরী করে ঈদের মতো একটি বড় উৎসবে রিলিজ করা। আমাদের কাছেও তাই মনে হয় যে শান ঈদের জন্য সঠিক সিনেমা।

‘সিয়াম-পূজা’ জুটি নিয়ে কথা বলেন ঢালিউডের এই অভিনেত্রী। জানান, আমাদের জুটি (সিয়াম – পূজা ) হিসেবে প্রথম সিনেমা ‘পোড়ামন ২’ । আর প্রথম সিনেমা সবার দোয়া/আশীর্বাদ ছিল বলেই আমরা যেখানেই যাই সেখানেই আমাদের দুজনকে সুজন-পরী হিসেবে চিনে। তারপর থেকেই অনেকেই বলে একটি সিনেমা বানাবো সিয়াম-পূজাকে নিয়ে। তারপর করলাম ‘দহন’। এরপর আমাদের নিয়ে সবার আশা আরো বেড়ে গেলো।

মাঝখানে বিরতির পর আবারও শান ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় নিয়ে এই তারকা অভিনেত্রী বলেন, মাঝখানের বিরতিতে অনেকের প্রশ্ন যে সিয়াম-পুজা জুটির সিনেমা আসছে না কেনো?… আমরা চিন্তা করলাম যে শান হতে পারে সিয়াম-পূজার তৃতীয় সিনেমা। যে সিনেমা দেখে দর্শক বলবে আগের দুই সিনেমার থেকে বেশি ভালো। আমরা শুধু দর্শকদের ভালোলাগা, ভালোবাসাকে প্রাধান্য দিয়েই এগিয়ে যাচ্ছি। বাকীটা দর্শকের উপর।

‘শান’ এর ফার্স্ট লুকে সিয়াম আহমেদ

অনেক ঝুঁকি নিয়ে শান করেছেন জানিয়ে পূজা বলেন, খুব কম মানুষ আছে যারা জীবনের ঝুঁকি নিয়ে কোনো কাজ করেন। শান সিনেমায় সিয়াম আহমেদ শুধু একটি ভালো শট দেয়ার জন্য অনেক ঝুঁকি নিয়েছে। আমিও নিয়েছি। ঝুঁকি নিয়েছে আমাদের সম্পূর্ণ ইউনিট। শুধু মাত্র একটি ভালো শটের জন্য।

আজাদ খান ও নাজিম উদ দৌলার যৌথ চিত্রনাট্যে ‘শান’ পরিচালনা করেছেন এম রাহিম। মঙ্গলবার রাতে এফডিসিতে গিয়ে দেখা যায়, পরিচালক রাহিম শান সিনেমার প্যাচওয়ার্ক করছেন। ফাঁকে চ্যানেল আই অনলাইনকে বলেন, ঈদে মুক্তির জন্য আমরা প্রস্তুত। একটি ভালো সিনেমার জন্য যা যা উপদান দরকার সবকিছু রেখেছি শান-এ। যেহেতু এটি আমার প্রথম সিনেমা, তাই আমার প্রথম সন্তানের মতো যত্ন নিয়ে তৈরি করেছি। পোস্ট প্রডাকশন করেছি দেশের বাইরে থেকে। দর্শকদের কাছে পৌঁছে দেয়া সময়ের অপেক্ষা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদএম এ রাহিমতাসকিনদহনপূজা চেরীপোড়ামনপোড়ামন-২মিশা সওদাগরমুরাদ পারভেজলিড বিনোদনশানসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট লক্ষ্মণন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT