ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট এর আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খের।
সেনা সদরে তাঁরা পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশে ৩ দিনের সফর শেষে মঙ্গলবার রাতে অতুল খের ঢাকা ত্যাগ করবেন।






