চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত বিরোধীতায় মাইলসকে বয়কট করছে কলকাতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৬
বিনোদন
A A

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় একই মঞ্চে বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড মাইলসের সঙ্গে কলকাতার স্থানীয় ব্যান্ড ফসিলসের পারফর্ম করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই মাইলসের সঙ্গে পারফর্ম না করবেন বলে জানিয়ে দিয়েছেন ব্যান্ড ফসিলস।শুধু তাই নয় পাশাপাশি মাইলসকে বয়কট করার ঘোষণা করেছেন। এমন খবর দিয়েছে পশ্চিমবঙ্গের প্রভাবশালী অনলাইন এবেলা।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বালিগঞ্জ ফাঁড়ির সামনে মাইলসকে বয়কট করার দাবিতে জমায়েত হয়েছেন রক-ভক্তরা। বয়কটের কারণ হিসেবে মাইলসের দুই সদস্য হামিন আহমেদ ও শাফিন আহমেদের ফেসবুকে ‘অনবরত ভারতবিরোধী পোস্ট ও মন্তব্যকে উল্লেখ করেছেন।

এ প্রসঙ্গে অবশ্য স্থানীয় ব্যান্ড শিল্পী রূপম ইসলাম বলেন, ‘মাইলসের ভক্ত আমরা সকলে। কিন্তু তাদের এই গুণটা যখন থেকে প্রকাশিত হয়েছে, তখন থেকে আর নয়। যে কোনো কারণে ভারতকে গালি দেওয়াটা ওদের একটা বড় উদ্দেশ্য। কথায় কথায় ভারতকে টেনে এনে গালি দেওয়া। এই ধরনের মানুষ ভারতেই আবার অনুষ্ঠান করতে আসার স্বপ্ন দেখে কী করে? অনুষ্ঠান করতে হলে নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনে যেতে হয় ভিসা জোগাড় করতে। সেটা কীভাবে হয়? তার যৌক্তিকতা কী, সেটা বুঝতে পারছি না।

Banglabid

তিনি আরো বলেন, ‘অর্গানাইজারেরাও কী করে এই ধরনের ব্যান্ডকে স্বাধীনতা দিবসের কনসার্টের জন্য নির্বাচন করতে পারে, বুঝতে পারছি না। তা সত্ত্বেও আমরা প্রথমে অনুষ্ঠান করতে রাজি হয়েছিলাম। তারপরে যে এত মানুষের দাবি থাকবে আমরা অনুষ্ঠান থেকে সরে দাঁড়াই, সেটা বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তারা চাইছেন না আমরা একই মঞ্চ শেয়ার করি, তখন সরে দাঁড়ালাম।’

স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতায় ১৩ আগস্টের ওই কনসার্টে পারফর্ম করার কথা মাইলস, ফসিলস ও পাপনের। কিন্তু ফসিলস ফেসবুক পেজে জানিয়েছে, ১৩ আগস্ট ফসিলসের পারফরম্যান্স এখনো নিশ্চিত নয়। এই ঘোষণার পরই ফেসবুকে ‘বয়কট মাইলস নামে একটি পেজ খোলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাইলস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা করার নির্দেশ

পরবর্তী

মোস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি

পরবর্তী

মোস্তাফিজের অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্তহীনতায় বিসিবি

কুড়িগ্রামে বন্যার পানি নামছে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT