চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের উপহারের করোনা ভ্যাকসিন ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশকে উপহার হিসেবে ভারত সরকারের দেয়া করোনা ভ্যাকসিনের চালান ঢাকায় এসেছে পৌঁছেছে।  

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ভ্যাকসিন বহনকারী এয়ার ইন্ডিয়া চার্টারের একটি উড়োজাহাজ (ফ্লাইট: ১২৩২-২১)।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, ভারতীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে ভ্যাকসিন নিয়ে ওই উড়োজাহাজটি ঢাকা উদ্দেশে ছেড়ে আসে। তাতে ১৬৭টি বাক্সে করে ২০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হয়।

ভ্যাকসিন আসার পর সেখানে স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত হন।

ভারত সরকার বাংলাদেশের জন্য উপহার হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটে তৈরি ভ্যাকসিনগুলো পাঠিয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করোনার ভ্যাকসিনের কার্যক্রম শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে ২৭ বা ২৮ জানুয়ারি। সেদিন ২০ থেকে ২৫ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে প্রতিনিধিত্বশীল ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেবে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী তাদের এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে।

Reneta

তারপর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকার চারটি হাসপাতালে ৪০০-৫০০ জন স্বাস্থ্যকর্মীদের করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এর জন্য ঢাকার চারটি হাসপাতাল নির্ধারণ করেছে সরকার। হাসপাতালগুলো হলো, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতার।

প্রথম পর্যায়ে সারাদেশে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে করোনার ভ্যাকসিন প্রদান কেন্দ্র হবে। তবে এখনই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে না করোনা ভ্যাকসিন কেন্দ্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপহারকরোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT