চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে স্কুলবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ভারতের উত্তর প্রদেশের ইটা জেলায় শিক্ষার্থী বোঝাই স্কুলবাসের সঙ্গে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ১৮ শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক।

আহতদের মধ্যে অন্তত ৩৬ জনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন সেখানকার এক পুলিশ কর্মকর্তা।

৬০ জনেরও বেশি শিক্ষার্থী নিয়ে যাওয়ার সময় আলীগঞ্জ শহরে স্কুলবাসটি ভারী কুয়াশার মাঝে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। বাসে থাকা ছাত্র-ছাত্রীদের সবার বয়সই ৭ থেকে ১০ বছরের মধ্যে বলে জানায় এনডিটিভি।

Banglabid

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। বাসের ভেতর আটকে পড়া বাচ্চাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা সবাই আলীগঞ্জের জেএস পাবলিক স্কুলের ছাত্রছাত্রী। উত্তর প্রদেশের ডিজিপি জাভিদ আহমেদ জানান, শীত উপলক্ষে ইটা জেলায় ৩ দিন সরকারি ছুটি ঘোষণা করা হলেও ওই স্কুল কর্তৃপক্ষ তাদের ক্লাস চালু রাখে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং টুইটারে এ ঘটনায় গভীর শোক এবং নিহতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্ধেক হচ্ছে হার্টের স্টেন্টের দাম

পরবর্তী

ইনজুরির মিছিল, শান্তর বিকল্প নেই বাংলাদেশ স্কোয়াডে!

পরবর্তী

ইনজুরির মিছিল, শান্তর বিকল্প নেই বাংলাদেশ স্কোয়াডে!

পতঙ্গের নাম ট্রাম্পের নামে!

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT