চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মানবিক ও সামাজিক কাজগুলো বাধাগ্রস্ত হবে: অক্সফাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অক্সফাম ইন্ডিয়া-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার বিদেশী অনুদান পাওয়ার লাইসেন্স নবায়ন না হওয়ার পর অক্সফাম বলছে, এতে ভারতের ১৬ রাজ্যে চলমান মানবিক ও সামাজিক কাজগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১ জানুয়ারি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অক্সফাম ইন্ডিয়াসহ বেশ কয়েকটি সংস্থাকে বিদেশী অনুদান নিয়ন্ত্রণ আইনে (এফসিআরএ) সঠিক সময়ে নবায়নের আবেদন না করায় বিদেশি তহবিল গ্রহণ সংক্রান্ত লাইসেন্স হারিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছয় হাজারের বেশি এনজিও ও বিভিন্ন সংস্থা বিদেশি তহবিল সংক্রান্ত লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেনি।

Banglabid

মন্ত্রণালয়ের কর্মকর্তারা এনডিটিভিকে জানান, ওই এনজিওগুলোকে লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সময়ের আগেই নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানগুলো আবেদন না করায় তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়।

অনুদান সংক্রান্ত লাইসেন্স বাতিল হওয়া এনজিওদের তালিকায় অক্সফাম ইন্ডিয়া ট্রাস্ট, জামিয়া মিলিয়া ইসলামিয়া, দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং লেপ্রোসি মিশনের মতো উল্লেখযোগ্য প্রতিষ্ঠান রয়েছে। গত কয়েক মাস আগেই প্রতিষ্ঠানগুলোও লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়। এই তালিকায় আছে টিউবারকুলোসিস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।

অক্সফাম ইন্ডিয়া বলছে, লাইসেন্স বাতিল করা সরকারের সিদ্ধান্ত কিন্তু এই সময়ে আমাদের বিদেশি অনুদান প্রয়োজন।  আমরা ১৬টি রাজ্যে বেশ কিছু মানবিক ও সামাজিক কাজ করছি।  এতে কাজগুলো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে।

Reneta

অক্সফাম ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিতাভ বেহার বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত সংকটের সময়ে যাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্থা তাদের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছিল।  এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।

ভারতে বর্তমানে ১৬ হাজার ৮২৯টি এনজিও রয়েছে যাদের এফসিআরএ (ফরেন কন্ট্রিবিউশন রেগ্যুলেশন অ্যাক্ট) লাইসেন্স রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সের মেয়াদ আছে ৩১ মার্চ ২০২২ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে এনজিওগুলোকে তাদের লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হবে।

এফসিআরএ আইনের অধীনে ভারতে ২২ হাজার ৭৬২টি এনজিও নথিভুক্ত বলে জানিয়েছে পিটিআই। বিদেশি অনুদান গ্রহণ করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এফসিআরএ লাইসেন্স নিতে হবে।

এনজিওদের এই লাইসেন্স সংক্রান্ত জটিলতার শুরু মিশনারিদের পরিচালিত একাধিক চ্যারিটি সংস্থাকে কেন্দ্র করে। এই মিশনগুলো অনাথ ও বাস্তুহারা শিশুদের আবাসনের ব্যবস্থা করে দেয়। বিদেশি সহায়তা ছাড়া এই কাজ তারা চালাতে পারে না।

কয়েক সপ্তাহ আগে গুজরাটে পুলিশের কাছে মিশনারিস অব চ্যারিটির প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে। সেখানে বলা মিশন থেকে তরুণীদের খ্রিস্টধর্মে দীক্ষিত করতে পদক্ষেপ নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়, তাদের কাছেও এমন একাধিক অভিযোগ এসেছে আগেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্সফাম ইন্ডিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬

কুন ফায়াকুন’—আল্লাহর এক আদেশেই বদলে যেতে পারে পুরো জীবন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ডলারের পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT