চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে তাৎক্ষণিক ‘তিন তালাক’ প্রতিরোধে বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৯
আন্তর্জাতিক
A A

ভারতের লোকসভায় অবশেষে পাস হলো তাৎক্ষণিক তিন তালাক প্রতিরোধ বিল। এর ফলে ভারতে তিন তালাক দিলে তা ফৌজদারি অপরাধ বলে গণ্য করা হবে। আর যিনি এভাবে তালাক দেবেন তার বিরুদ্ধে তিন বছরের কারাদণ্ড এবং জরিমানাও করা হবে।

বৃহস্পতিবার ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ লোকসভায় বিলটি উত্থাপন করলে তার পক্ষে ৩০২ এবং বিপক্ষে ৭৮ ভোট পড়ে। এর ফলে বিলটি পাস হয়ে যায়।

তবে এই বিল বিশেষ একটি সম্প্রদায়ের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে এমন অভিযোগ জানিয়ে ওয়াকআউট করেন জনতা দলের নিতেশ কুমার, এরপরে ওয়াকআউট করে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস।

Banglabid

বিল পাশ হওয়ার পর ভারতের আইনমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, নারীর মর্যাদা ও সম্মান রক্ষার্থে এই বিল জরুরি।

বিল সংক্রান্ত বিতর্কে অংশগ্রহণ করে জনতা দলের সাংসদ রাজীব রঞ্জন সিং বলেন, ‘কেউ স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ দেখতে চান না, কিন্তু এমন পরিস্থিতি তৈরি হলে পারস্পরিক সম্মতি ও আস্থার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেন দম্পতিরা। আইন তৈরি করে তাদের হয়ে আপনি কখনও সিদ্ধান্ত নিতে পারেন না।’

দীর্ঘদিন ধরেই তিন তালাক বিল নিয়ে উত্তাল ছিল ভারতের জাতীয় রাজনীতি। বিলটির পক্ষে বিপক্ষে অবস্থান নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও কিছু কট্টরপন্থী সংগঠন।

Reneta

ভারতে মুসলিম নারী আইনে তাৎক্ষণিক তিন তালাক দেয়ার বিধান ছিল। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট এভাবে বিচ্ছেদকে অবৈধ ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন তালাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীসহ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি ইরানেরই থাকবে: ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT