চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ৩০, মে ২০১৭
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A

প্রতিবেশী দেশ ভারতে তিন ব্যক্তির জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে নিশ্চিত হয়ে তথ্যটি জানিয়েছে তারা।

গুজরাটের আহমেদাবাদে এডিস মশাবাহিত এই ভাইরাসে আক্রান্তদের খোঁজ পাওয়া গেছে। এদের মধ্যে দু’জন অন্তসত্ত্বা নারী এবং আরেকজন ৬৪ বছর বয়সী বৃদ্ধ। গুজরাট প্রশাসন জানিয়েছে, জিকা আক্রমণের তিনটি কেসই গত বছরের নভেম্বর থেকে এ বছরের ফেব্রুয়ারির মধ্যে সনাক্ত হয়। তারা সবাই একই এলাকার অধিবাসী।

এখন পর্যন্ত ৩০টির মতো দেশে জিকা সংক্রমণ সনাক্ত করা হয়েছে। গর্ভবতী নারী এই ভাইরাসে আক্রান্ত হলে সন্তান জটিল কিছু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ হচ্ছে মাইক্রোসেফালি। এ রোগে শিশু অস্বাভাবিক রকম ছোট মাথা এবং অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মায়।

Banglabid

তবে আক্রান্ত দুই নারীর একজন (৩৪) গত ৯ নভেম্বর একটি শিশুর জন্ম দিয়েছেন। পরীক্ষা করে শিশুটি সুস্থ বলেই জানান চিকিৎসক। আরেক নারীর (২২) দেহে জিকা ভাইরাস ধরা পড়ে তার গর্ভধারণের ৩৭তম সপ্তাহে। তিনিও সুস্থ শিশুর জন্ম দিয়েছেন বলে জানানো হয়েছে।

গুজরাটের সবচেয়ে সিনিয়র আমলা জেএন সিং সাংবাদিকদের জানিয়েছেন, আক্রান্তদের কারও মাঝে কোনো শারীরিক জটিলতা দেখা যায়নি। আক্রান্তের সংখ্যা বেশি ছিল না বলে সরকার ইচ্ছা করেই জিকা সংক্রমণের বিষয়টি জনগণের কাছে প্রকাশ করেনি বলেও জানান তিনি।

মূলত এডিস মশার কামড়ের মধ্য দিয়ে ছড়ালেও যৌন সম্পর্কের মাধ্যমেও জিকা ভাইরাস ছড়াতে পারে। তবে এভাবে ভাইরাসটি ছড়ানোর প্রবণতা খুব কম দেখা গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিকা ভাইরাসভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT