চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সেনাপ্রধানকে ‘কথা কম, কাজ বেশি’ করার পরামর্শ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের নতুন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানেকে ‘কথা কম বলে, কাজ বেশি করতে পরামর্শ দিয়েছেন কংগ্রেসের লোকসভার প্রধান নেতা অধীররঞ্জন চৌধুরী।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের সেনাপ্রধানের করা মন্তব্যের জেরে রোববার বিকেলে এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

এর আগে সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে বলেন, পাক অধিকৃত কাশ্মীরে বড় অভিযানের জন্য প্রস্তত সেনাবাহিনী। তবে তার আগে সরকারের নির্দেশ হওয়া প্রয়োজন।

Banglabid

সেনাপ্রধানের এই মন্তব্যর ঠিক একদিন পরেই নতুন সেনাপ্রধানকে “কথা কম, কাজ বেশি” করতে বলে টুইট করলেন কংগ্রেসের লোকসভার ওই নেতা।

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ওই টুইটে কংগ্রেস নেতা আরো লিখেন: তার দলের ১৯৯৪ সালে নেওয়া সংসদীয় প্রস্তাব অপ্রীতিকর স্মৃতি তৈরি করেছে।

১৯৯৪ সালে সংসদে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করানো হয়, ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল জম্মু ও কাশ্মীর। ওই এলাকায় থাকা সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া উচিত পাকিস্তানের।পাক অধিকৃত কাশ্মীরে পদক্ষেপ করতে চাইলে সেনাপ্রধানকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করার কথাও বলেন অধীররঞ্জন চৌধুরী।

Reneta

সেনাপ্রধান পদের দায়িত্ব নেওয়ার কিছুক্ষণের মধ্যেই এনডিটিভিকে মনোজ মুকুন্দ নারভানে বলেন, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে ‘অনেক পরিকল্পনা’ রয়েছে সেনাবাহিনীর এবং ‘যে কোনও পদক্ষেপ’ করতে প্রস্তুত।

তারমধ্যে পাক অধিকৃত কাশ্মীরে বড় কোনও অভিযানের পরিকল্পনা রয়েছে কিনা, সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা নির্দেশ হওয়া প্রয়োজন।‘

এর আগে সংসদে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ করে অধীর চৌধুরীর বলেন কাশ্মীর নিয়ে পদক্ষেপটি অভ্যন্তরীণ বিষয় ছিল না।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জম্মু ও কাশ্মীরকে অভ্যন্তরীণ বিষয় বলেছেন। ১৯৪৮ থেকে কাশ্মীরে নজর রাখছে জাতিসংঘ, সেটা কি অভ্যন্তরীণ বিষয়? আপনাকে জবাব দিতে হবে। সেই সময় সংসদে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।

সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মনোজ মুকুন্দ নারভানে। গতমাসে, সন্ত্রাসবাদে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে চরম বার্তা দিয়ে  সেনাপ্রধান বলেন, ‘সন্ত্রাসবাদের আঁতুরঘরে এগিয়ে গিয়ে হানা দেওয়ার অধিকার রয়েছে আমাদের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতের সেনা প্রধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দৈনিক লেনদেন ১’শ কোটি টাকা ছাড়াল ‘নগদ’

পরবর্তী

‘মিস্টিক মেমোয়্যার’ সারাজীবন স্পেশাল হয়ে থাকবে: অপরাজিতা

পরবর্তী

‘মিস্টিক মেমোয়্যার’ সারাজীবন স্পেশাল হয়ে থাকবে: অপরাজিতা

অরলান্ডো স্যানফোর্ডে জমকালো পিঠা মেলা

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT