চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিভিন্ন শহরে সেরামের ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

সেরাম ইন্সটিটিউটের বানানো করোনাভাইরাস ভ্যাকসিন কোভিশিল্ডের প্রথম ব্যাচ পুনে থেকে দিল্লি এবং আরো ১২টি শহরে পৌঁছুতে শুরু করেছে।

৪ দিন পর ১৬ জানুয়ারি থেকে ভারতব্যাপি শুরু হবে ভ্যাকসিন দেওয়ার কাজ।

মঙ্গলবার তিনটি তাপমাত্রা নিয়ন্ত্রক ট্রাক সেরাম ইন্সটিটিউট বেড়িয়ে যায় ভোর ৫টার আগেই।  ওই সব ট্রাকে করে ৪৭৮ বক্স ভ্যাকসিন পাঠানো হয়েছে। প্রতিটি বক্সের ওজন ৩২ কেজি।

Banglabid

নামপ্রকাশ না করে একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছে, ওই যানগুলো পুনে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে পূজা অনুষ্ঠিত হয়। রীতি অনুসারে সেখানে নারকেলও ভাঙা হয়।

পুনে বিমানবন্দর এক টুইটে লিখেছে, ‘রেডি সেট গো। অপেক্ষা করো ইন্ডিয়া। রোগটিকে মারার জন্য ভ্যাকসিন এখন সারাদেশে বিতরণের জন্য বিমানে তোলা হচ্ছে।’

বিমানমন্ত্রী হারদ্বীপ সিং পুরি টুইটে লিখেছেন, বিমান চলাচল কর্তৃপক্ষ আরও একটি গুরুত্বপূর্ণ মিশন শুরু করলো। স্পাইসজেট ও গোএয়ারের দুটি ফ্লাইট ছেড়েছে দিল্লি ও চেন্নাইয়ের উদ্দেশে।

Reneta

তিনি আরেক টুইটে জানান, ‘আজই এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগো এয়ারলাইন্সের ৯টি ফ্লাইটে ৫৬.৫ লাখ ডোজ ভ্যাকসিন পুনে থেকে দিল্লি, চেন্নাই, কোলকাতা, গোয়াহাটি, শিলং, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, বিজয়াবদা, ভুবনেশ্বর, পাটনা, ব্যাঙ্গালুরু, লখনৌ ও চন্ডীগড়ে পাঠানো শুরু হয়েছে।’

স্পাইসজেটও এক বিবৃতিতে জানিয়েছে, তারা ভারতের ভেতরে ও বাইরে ভ্যাকসিন বিতরণ কাজের জন্য নিবেদিত ও প্রস্তুত।

ভারতের সরকার ১ কোটি ১ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। এপ্রিলের মধ্যে তারা ৫ কোটি ৬০ লাখ ডোজ কিনতে চায়, ডোজপ্রতি ২০০ রুপি মূল্যে।

আসছে ১৬ জানুয়ারি থেকে ভারতে ভ্যাকসিন বিতরণ শুরু হবে। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী, সম্মুখসারীর যোদ্ধা, নাগরিক প্রতিরক্ষা কর্মী এবং স্যানিটেশন কর্মীরা ভ্যাকসিন পাবে।  তারপরে পাবে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তারা, ৫০ বছরের বেশি বয়সীরা এবং রোগব্যাধি যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশনে ভুগছেন তারা।

ভারতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৪ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ১ লাখ ৫১ হাজারের বেশি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভারতসেরাম ইন্সটিটিউট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হামাসের সঙ্গে বিরল আলোচনার পর ইসরায়েল গেলেন কুশনার

আগস্ট ১৭, ২০২৬

ওয়ালটন চেয়ারম্যান এস. এম. শামছুল আলমের জন্মদিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

বাংলাদেশকে ব্যবহার করে আল-কায়েদার সেল গড়ার চেষ্টা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক (সংগৃহীত)।

‘সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ’

আগস্ট ১৭, ২০২৬

ভারতীয় এক্স অ্যাকাউন্টের যে ভুয়া দাবিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রে তোলপাড়

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT