চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ইনিংস ঘোষণার পর সেই ‘নড়বড়ে’ বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দ্বিতীয় দিনের রানেই ইনিংস ঘোষণা করেছে ভারত। শনিবার প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ইনিংস হার এড়াতেই সাড়ে তিনশর কাছে রান চাই টাইগারদের, চলছে তৃতীয় দিনের খেলা।

বাংলাদেশ-১৫০ ও ৫৮/৪ (২০.২), ভারত-৪৩৯/৬(ইনিংস ঘোষণা)

ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দিনে ব্যাটিংয়ে নামা ভারত শুক্রবার দ্বিতীয় দিন শেষ করে ৬ উইকেটে ৪৯৩ রান তুলে। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে না নেমে বাংলাদেশকে ক্রিজে পাঠান কোহলি।

ব্যাটিংয়ে এসে সাদমান ইসলাম ও ইমরুল কায়েস জুটি ওভার পাঁচেক নিরাপদে কাটিয়ে দেন। এরপরই পতন ইমরুলের। প্রথম ইনিংসে ব্যর্থ বাঁহাতি ওপেনার করেছিলেন ৬ রান, দ্বিতীয় ইনিংসেও ঠিক একই রানে ফিরেছেন। আগের ইনিংসে উমেশ যাদবের বলে ক্যাচ দিয়েছেন, এবার বোলার একই তবে হয়েছেন বোল্ড।

আরেক ওপেনার সাদমানও ফিরেছেন ঠিক ৬ রানে। আগের ইনিংসে তার নামে পাশে ৬ রানই। বোলারও একই। ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন প্রথম ইনিংসে, এবার বোল্ড।

অধিনায়ক মুমিনুল হক কিছুক্ষণ ছিলেন, তবে ইনিংস টানতে পারেননি। এলবিডব্লিউ হয়েছেন ৭ রান করে। রিভিউ নিয়ে তাকে ফেরান মোহাম্মদ সামি।

মোহাম্মদ মিঠুনও ইনিংস বড় করতে পারেননি। ৪ চারে ২৫ বলে ১৮ পর্যন্ত গিয়েছিলেন। এরপরই সামিকে পুল খেলতে যেয়ে বাজে শটে ক্যাচ দেন। প্রথম ইনিংসে তার ব্যাটে এসেছিল ১৩, এলবি হয়েছিলেন সামির বলেই।

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ইনিংস গড়ার লড়াই চালাচ্ছেন।

ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ দলের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুনানির মাঝেই সাক্ষীকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক টুইট

পরবর্তী

সেরা ছবি ‘দ্য উইপিং ওমেন’, পুরস্কার মূল্য ৫১ লাখ

পরবর্তী

সেরা ছবি 'দ্য উইপিং ওমেন', পুরস্কার মূল্য ৫১ লাখ

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT