চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারানো শামসুন্নাহার বললেন, দেখিয়ে দিলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ন ২৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

‘টুর্নামেন্টের আগে অনেকেই বলেছেন ল্যাপিং করে আসা ডিফেন্ডার ফরোয়ার্ড হয় কীভাবে? আজ দেখিয়ে দিলাম আমিও পারি।’শামসুন্নাহারের এমন কথায় সংবাদ সম্মেলনে হাসির ঢেউ উঠলো একচোট। উপস্থিত সাংবাদিকদের অনুরোধে আরও একবার একই কথার পুনরাবৃত্তি করতে হল শামসুন্নাহারকে। মুখে লাজুক হাসি। চোখে নিখাদ গর্ব। যার একমাত্র গোলে ভারতকে হারিয়ে নারীদের প্রথম সাফ শিরোপা উঠেছে বাংলাদেশের ঘরে, গর্ব করাতো তাকেই মানায়।

সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের আগে কোচ গোলাম রব্বানী ছোটন হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন, রক্ষণ থেকে উঠিয়ে শামসুন্নাহারকে খেলানো হবে আক্রমণভাগে।

ছোটন রতন চিনতে ভুল করেননি। তার সিদ্ধান্তে যে বিন্দুমাত্র ভুল ছিল না তার প্রমাণ শামসুন্নাহার দিয়েছেন মাঠের খেলাতেই। ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে গোল। বারবার ত্রাস ছড়িয়েছেন প্রতিপক্ষের ডি-বক্সে। আরেক ডিফেন্ডার নিলুফার ইয়াসমিন নীলার সঙ্গে কী দারুণ বোঝাপড়া! শামসুন্নাহার যখন বল পায়ে উপরে উঠেছেন, পেছন পেছন তাকে ঠিক সমর্থন যুগিয়েছেন নীলা। ছোটনের ভাষায়, ‘দুজন মানিক-জোড়!’

গোল করার ক্ষমতা ছিপছিপে লম্বা-গড়নের শামসুন্নাহারের অস্থিমজ্জায়। সদ্য শেষ হওয়া সাফে দুই গোল ছাড়াও চলতি বছরের থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে আছে এক গোল। ঢাকায় হয়ে যাওয়া একই টুর্নামেন্টের বাছাই পর্বে করেছিলেন দুই গোল। গত বছর এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপেও আছে দুই গোল। আন্তর্জাতিক পর্যায়ে এই বয়সেই সাত গোল হয়ে গেল শামসুন্নাহারের।

প্রথম দেখায় ছোটনের নজর কেড়েছিলেন। টুর্নামেন্ট শেষ হওয়ার পরও কোচের কণ্ঠে মিশে থাকলো প্রিয় শিষ্যর প্রতি মুগ্ধতা, ‘শামসুন্নাহার একজন প্রকৃতিপ্রদত্ত প্রতিভা। প্রথম দেখায় বুঝেছিলাম ওকে দিয়ে হবে। নীলার সঙ্গে বোঝাপড়ায় ও বারবার উপরে উঠে গেছে। কিন্তু খেয়াল করলে দেখবেন আসলে আমার দলের সবাই ওর মতনই গোলের জন্য মরিয়া ছিল।’

কথাটি সত্যি। পুরো টুর্নামেন্টে শুধু ফরোয়ার্ডদের উপরেই নির্ভরশীল থাকেনি বাংলাদেশ। দলের প্রয়োজনে ঠিকই হাল ধরেছেন কেউ না কেউ। ভুটান ম্যাচের বিপক্ষেই যেমন আঁখি খাতুনের জোড়া গোলে জয় পেয়েছে বাংলাদেশ। একজন ডিফেন্ডার হয়েও তাই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের ট্রফিটা উঠেছে বিকেএসপিএর এই ছাত্রীর হাতে।

Reneta

মেয়েদের বিভাগের প্রতিটি দলই যেন একটি পরিবার। হাল ধরার মতো খেলোয়াড় বয়সভিত্তিক প্রতিটি দলেই কেউ না কেউ থাকছেন। সেজন্যই কোচ সাহস পাচ্ছেন ২০২০ সালের মধ্যে নারীদের মূল পর্যায়ে সাফ শিরোপা জয়ের। আর যে দলে শামসুন্নাহার-আঁখিদের মতো খেলোয়াড়রা থাকবেন, সে দলকে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন তো দেখতেই পারেন একজন কোচ!

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বগুড়ায় সংগীতের মহাযজ্ঞ, গানে-পুরস্কারে ঝলমলে রাত

এপ্রিল ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে পররাষ্ট্রমন্ত্রীকে ‘উষ্ণ’ অভ্যর্থনা

এপ্রিল ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় রাশিয়া-চীনের ভেটো

এপ্রিল ৭, ২০২৬

সভাপতির দায়িত্ব নিয়েই তামিম জানালেন নির্বাচন করবেন

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT