চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে’

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৯:২১ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
নারী
A A

“ভাবি সমান, হই চৌকস, বদলাই নতুনে” প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালিত হয়েছে।

গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ থাকায় সেদিন বিশ্ববিদ্যালয়ে বিশ্ব নারী দিবস পালন স্থগিত রাখা হয়। পরে নতুন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য(ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োজিত হন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রায় নারী ও পুরুষ উভয়কেই একযোগে কাজ করতে হবে। নারী ও পুরুষ পরস্পর সঙ্গী। কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয় এবং বিচ্ছিন্ন থাকতে পারেন না। সেজন্য পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার সাথে এগিয়ে যাওয়া জরুরি।

তিনি আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারি এবং জাবি স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন। 

পরে বেলা ১১টায় জহির রায়হান মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রাশেদা আখতারে সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী নারী দিবসের কর্মসূচি শেষ হয়।

ট্যাগ: জাবিনারী দিবস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরুণদের গবেষণায় এগিয়ে যাবে রাষ্ট্র: শাইখ সিরাজ

পরবর্তী

ডাকসু নির্বাচন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পরবর্তী
ডাকসু

ডাকসু নির্বাচন বাতিল ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ডাকসুতে ছাত্রলীগের নিরঙ্কুশ জয়

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT