চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাবনার দুয়ার খুলে দেওয়া শাইখ সিরাজ

শংকর মৈত্র শংকর মৈত্র
১২:০৩ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
মতামত
A A

ছোট বেলায় রাজিয়া খাতুন চৌধুরানীর চাষী কবিতাটি মনে হয় সবাই পড়েছেন। সেই যে লিখেছেন, “সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা,দেশ মাতারই মুক্তিকামী, দেশের সে যে আশা। দধীচি কি তাহার চেয়ে সাধক ছিলো বড়? পূণ্য অত হবে নাক সব করিলে জড়।‘ কৃষকের প্রতি, চাষার প্রতি এতো দরদ আর কে দেখাতে পেরেছেন? যে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে রোদে পুড়ে আমাদের অন্ন যোগায় সেই কৃষকই আমাদের দেশে সবচেয়ে অবেহেলিত। চাষা বলে নিগৃহীত। অন্ন ফলিয়ে কৃষকের অন্ন জুটে না, কাপড় জুটে না। তাদের কথা কেউ বলে না, কেউ বলতে চায় না।

কৃষকের প্রতি এই অবহেলা দেখে দেখেই বড় হয়েছি। নিজেদের গোলায় ধান ভরে ওঠে যে কৃষকের ঘামে, দেখেছি তাঁর জীবনের কষ্ট, তার জীবনের অবহেলার কথা। কৃষকের বিনোদন নেই,আনন্দ নেই। এ দেশে শিল্প বিপ্লব থেকে শুরু করে কতো বিপ্লবের কথা ভাবা হয়,কিন্তু কৃষি বিপ্লবের কথা যেনো কেউ ভাবতে চান না।

কিন্তু আসলেও কী তাই? কৃষি বিপ্লবের কথা কেউ ভাবেন না? কৃষকের সুখ দুখের কথা কেউ ভাবেন না? এই যে কৃষি ব্যাংক আছে,কৃষি অধিদপ্তর আছে কৃষি মন্ত্রণালয় আছে তারাও কি কৃষকের কথা ভাবে না? আমি এতো বিশাল ভাবনায় যাবো না। তবে ব্যক্তি পর্যায়ে একজন মানুষ যে কৃষি নিয়ে ভাবেন, কৃষকের সুখ দু:খের কথা নিয়ে ভাবেন এবং এই ভাবনার বাস্তব প্রতিফলন ঘটিয়ে কৃষকের মনোজগতে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন এমন মানুষেরও জন্ম হয়েছে এদেশে। তিনি শাইখ সিরাজ। শহুরে নাগরিক সভ্যতায় বেড়ে ওঠা একজন মানুষ সাংবাদিকতার এতো বিষয় রেখে কৃষকের দিকে ঝুঁকলেন কেনো, চাষার প্রতি দরদ কেনো এ নিয়ে মাঝে মাঝে ভেবে অবাক হই।

Banglabid

সেই ছোটবেলায় দেশের একমাত্র টেলিভিশন বিটিভিতে, ‘মাটি ও মানুষ’ নামে একটি অনুষ্ঠান দেখতাম কৃষি নিয়ে। যা এখনো স্মৃতিতে ভাসে। তারপর এই শতাব্দীতে চ্যানেল আইয়ে, শুরু করলেন ‘হৃদয়ে মাটি ও মানুষ’। কৃষি কাজের কথা এতো সুচারুভাবে টেলিভিশনের পর্দায় যে তুলে ধরা যায় তা আমার কাছে বিস্ময়করই মনে হয়। দেশের আনাচে কানাচে ঘুরে কৃষিকাজ, মাছ চাষ, খামারের কথা, কলা চাষের কথা,পেয়ারা চাষের কথা মোট কথা দেশের কৃষির কথা তুলে ধরা পুরোই ব্যতিক্রম মনে হয়। শুধু দেশেই বা কেনো আমাদের কৃষির সঙ্গে অন্য দেশের কৃষির তুলনাও তুলে ধরেছেন বিভিন্ন দেশ ঘুরে। এমন কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের দেশের শ্রমিকরা কৃষিকাজ করে কিভাবে সফলতার পরিচয় দিচ্ছেন তাও তুলে ধরছেন টেলিভিশনের পর্দায়।

আমি একজন কৃষকের সন্তান বলেই হয়তো কৃষিসংক্রান্ত অনুষ্ঠানগুলো বেশি টানে আমাকে। নিজের সাংবাদিকতা জীবন শুরু করি কাঠকোট্টা আইনের বিষয় নিয়ে। আদালত পাড়ার রিপোর্ট নিয়ে রিপোর্টারি জীবন কাটিয়েছি। কিন্তু এতে সমাজ বা দেশের মানুষের প্রাপ্তি কি তা নিয়ে হিসেব মিলাই। এখন মনে হয়, কৃষি নিয়ে রিপোর্ট যদি করতাম তা হলে হয়তো দেশের অন্নদাতাদের জন্য কিছু করা যেতো।

Reneta

আমাদের এই ভাবনার দুয়ার খুলে দিয়েছেন শাইখ সিরাজ। কৃষক, কৃষি যে সাংবাদিকতার বিষয় হতে পারে, সংবাদ হতে পারে সেটা দেখিয়েছেন, শিখিয়েছেন শাইখ সিরাজ। বলতে দ্বিধা নেই তিনি এই সাংবাদিকতার জনক। আগে যেখানে কৃষি ও কৃষকের সংবাদ আসতো পত্রিকার ৬ নাম্বার পাতায় সেখানে এখন গুরুত্বসহ ছাপা হয় কৃষির সংবাদ। টেলিভিশনে কৃষি বিষয়ক সংবাদ গুরুত্বসহ প্রচার হয়। পাটের বাম্পার ফলন, কলার বাম্পার ফলন, ধানে পোকার উপদ্রব এমন খবর এখন হেডলাইন হয় টেলিভিশনের খবরে। নিউজের একজন গেটকিপার হিসেবে নিজেরাই গুরুত্ব দিয়ে প্রচারের চেষ্টা করি। এই মানসিক পরিবর্তন ঘটিয়েছেন যিনি নির্দ্বিধায় স্বীকার করতে হবে তিনি শাইখ সিরাজ।

কৃষকদের নিয়ে ব্যতিক্রমী আইডিয়া নিয়ে তিনি মাঠে নামেন। জাতীয় বাজেটের আগে কৃষকের বাজেট ভাবনা নিয়ে তিনি অর্থমন্ত্রীর দ্বারস্থ হন। তুলে ধরেন বাজেটে কৃষকের জন্য কি কি থাকা দরকার। প্রতিবছর দেখি বাজেট আসলে সরকারের নীতি নির্ধারকরা বিশেষ করে রাজস্ব বোর্ডের কর্তারা নানা শ্রেণি পেশার লোকজনের সঙ্গে বৈঠকে বসে পরামর্শ নেন। ব্যবসায়ী, শিল্পপতি, দোকানদার থেকে শুরু করে তামাক বিড়ির কারখানার মালিকদের সঙ্গেও বৈঠক করেন। কিন্তু আজ পর্যন্ত শুনিনি কৃষক প্রতিনিধির সঙ্গে রাজস্ব বোর্ড কর্মকর্তাদের কোনো বৈঠক করতে, পরামর্শ নিতে। মনে হয় কৃষকদের প্রতি এটা রাষ্ট্রীয় অবহেলা। কৃষকদের এই দু:খ অনেকটাই ঘুঁচে যায় শাইখ সিরাজের কৃষকের বাজেট ভাবনার অনুষ্ঠান করে। উন্মুক্ত মাঠে কৃষকদের মুখোমুখি করেন সরকারের অনেক দায়িত্বশীল ব্যক্তিদের যাদের মধ্যে অর্থমন্ত্রী থাকেন, কৃষিমন্ত্রী থাকেন। এতো চমৎকার ভাবনা আর অনুষ্ঠানটি দেখার জন্য অপেক্ষায় থাকি। আমার বিশ্বাস এ অনুষ্ঠানের ফলে বাজেটে কৃষকদের দাবি দাওয়ার প্রতিফলন ঘটে নিশ্চয়।

কৃষকের যে ঈদ আনন্দ আছে, টেলিভিশনের পর্দায় তাও যে তুলে ধরা যায় সেটাও দেখিয়েছেন শাইখ সিরাজ। আমাদের ভদ্র সমাজ ব্যস্ত স্যুট-বুট পরিহিত হয়ে ফুলবাবু সেজে শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে ঈদের আনন্দের অনুষ্ঠান করার। হাসি না আসলেও হাসানোর ব্যর্থ চেষ্টা করা হয়। কিন্তু কাদা মাটিতে নেচে গেয়েও যে কৃষকের ঈদের আনন্দ তুলে ধরা যায় এবং সে অনুষ্ঠানও যে জনপ্রিয় হয় সেটা দেখা গেলো কৃষকের ‘ঈদ আনন্দ’ অনুষ্ঠানটিতে। প্রতি ঈদে এটা দেখার জন্য অপেক্ষায় থাকি। এখন অনেক টেলিভিশনেই দেখি কৃষকদের নিয়ে ঈদের অনুষ্ঠান করতে। এই ভাবনাও খুলে দিয়েছেন শাইখ সিরাজ।

ব্যক্তি শাইখ সিরাজের সঙ্গে আমার পরিচয় অল্প। তিনি হয়তো আমাকে চেনেনই না। বার দুয়েক দেখা হয়েছে। এবার রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাওয়ার পর আমাদের প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলাম। কাছে বসে অনেকক্ষণ কথা বলেছি। সেই কৃষি আর কৃষক নিয়েই কথা। আমার বাড়ি সুনামগঞ্জের হাওরাঞ্চলে। সেখানে শত শত একর জমি পতিত পড়ে থাকে। ফসল ফলানো হয় না। আধুনিক কৃষি প্রযুক্তি পোঁছেনি। বছরের ৬ মাস জলমগ্ন থাকে। এই দু:খের কথা জানিয়েছিলাম। ভেবেছি তিনি হয়তো এসব জানেনই না। কিন্তু আমি বিস্মিত হলাম যে সেই হাওরাঞ্চলের সবকিছুই তার নখদর্পণে। সব খবরই তিনি রাখেন। আমি যা জানি না তারচেয়েও অনেকগুণ বেশী খবর রাখেন তিনি। সেই থেকে আমার ধারণা দেশের কৃষিখাতের আদ্যোপান্ত তার জানা। কৃষকের কণ্ঠস্বরই শাইখ সিরাজ।

এমন একজন গুণী মানুষকে নিয়ে লেখা আনন্দেরই বটে। আছি সাংবাদিকতা পেশায়, আর এ পেশায় নতুন একটা ধারা সৃষ্টি করেছেন যিনি তাকে নিয়ে দু কলম সহসাই লিখতে পারি।

শাইখ সিরাজ বাংলাদেশের কৃষি সাংবাদিকতার জনক। দেশের কৃষকদের কণ্ঠস্বর। কৃষকদের কথা কৃষির কথা গণমাধ্যমে তুলে ধরার পথ দেখিয়েছেন শাইখ সিরাজ। এই গুণী মানুষটির জন্মদিনে বলবো, দেশের সাংবাদিকতায় আরো শাইখ সিরাজের দরকার। আমরা যারা এ পেশায় আছি আমাদের দায়িত্ব শাইখ সিরাজকে আদর্শ ধরে নিয়ে কৃষকের জন্য কিছু করা।

রাজিয়া খাতুন চৌধুরানী বলেছিলেন, সব সাধকের বড় সাধক চাষা। সেই সাধকদের ঋণ শোধ করতে হলে তাদের কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে। যা করে চলছেন শাইখ সিরাজ। শুভ জন্মদিন শাইখ সিরাজ। আপনার সু স্বাস্থ্য কামনা করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি সাংবাদিকতাশাইখ সিরাজহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শুভ জন্মদিন, শাইখ সিরাজ

পরবর্তী

এশিয়া কাপের দলে মুমিনুল, আছেন নাজমুলও

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক হাসিমুখে ক্যাপ পরে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের দলে মুমিনুল, আছেন নাজমুলও

অভিবাসী

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী অভিযানে হয়রানি হননি কোনো বৈধ বাংলাদেশি

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT