চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাংচুরের শঙ্কায় ঢাবি-জাবি’র বাস চলাচল বন্ধ 

মো. মাহমুদুল হক (সোহাগ) মো. মাহমুদুল হক (সোহাগ)
৮:১৫ অপরাহ্ণ ১৩, মার্চ ২০১৭
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গত দুই দিনে একাধিকবার বাস ভাংচুরের ঘটনা ঘটেছে। ভাংচুরের ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষতিগ্রস্থ হওয়ার শঙ্কায় সোমবার সকাল থেকে ঢাকা-ক্যাম্পাস রুটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বন্ধ রয়েছে সাভার-নবীনগর রুটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলও।

ফলে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। সাময়িকভাবে ব্যাহত হচ্ছে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে  গিয়ে দেখা যায়, ঢাকা-ক্যাম্পাস রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে অধিকাংশ শিক্ষক সংশ্লিষ্ট বিভাগে এসে উপস্থিত হতে পারেনি। যারাও বিভাগে উপস্থিত হয়েছেন তাদেরকে পাবলিক বাসে করে আসতে হয়েছে বলে জানা যায়। বাস চলাচল বন্ধ থাকায় বিভাগে উপস্থিত হতে পারেনি ঢাকায় অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও।

Banglabid

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেকদিন সকালে ঢাকা থেকে শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী প্রায় ১০ টি বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসলেও আজ কোন বাসই চলাচলা করেনি। চলাচল বন্ধ রয়েছে কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাস দুটিও।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার অতিরিক্ত ভারপ্রাপ্ত শিক্ষক মো. শরিফ হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গত দুদিন ধরে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। তাই এই মূহুর্তে ঝুঁকি এড়াতে আমরা ঢাকা-ক্যাম্পাস রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নিয়মিতভাবে যান চলাচল শুরু হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে খোঁজ নিয়ে জানা যায়, প্রত্যেকদিন সকালে সাভার-নবীনগর থেকে শিক্ষার্থীদের বহনকারী বাস ‘হেমন্ত’ সহ কর্মচারীদের বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসলেও আজ কোন বাস এই রোডে চলাচল করেনি।

Reneta

এ ব্যাপারে ঢাবির সহকারী পরিবহন ম্যানেজার মো. আতাউর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে সমঝোতা পৌঁছানোর আগ পর্যন্ত এই রুটে ক্যাম্পাসের বাস চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে।

এই ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা চ্যানেল আই অনলাইনকে বলেন, বিষয়টি সমঝোতার জন্য ঢাকাবিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের আলোচনা চলছে। যারা ঘটনাগুলো ঘটিয়েছে তাদের পরিচিতি শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে বলে ঢাবি প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন।তবে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল স্বাভাবিক থাকার সম্ভাবনার কথা  জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী চ্যানেল আই অনলাইনকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অধিভুক্ত হওয়া রাজধানীর সাত কলেজ বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার ও খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে পারবে, এ খবরে প্রতিবাদ জানানোর সময় গত শনিবার সন্ধ্যায় টিএসসি মোড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাংচুর করে ঢাবি শিক্ষার্থীরা।

এর প্রতিক্রিয়ায় গতকাল রবিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাবির একটি বাসে ভাংচুর চালায় জাবি শিক্ষার্থীরা। এরপর আবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাবির দুটি দ্বিতল বাস ভাঙচুর করে ঢাবি শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজ্ঞান চর্চায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ‌’বিডিজেএসও গার্লস ক্যাম্প’

পরবর্তী

আমরা এমন মৃত্যু আর দেখতে চাই না

পরবর্তী

আমরা এমন মৃত্যু আর দেখতে চাই না

দিনাজপুরে কথিত পীর ও গৃহকর্মীকে গুলি করে হত্যা

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT