চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভক্তদের ভালোবাসাই আমার জীবনের পরম পাওয়া: আইয়ুব বাচ্চু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৫ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আইয়ুব বাচ্চু। বাংলা ব্যান্ড সংগীতের এক বিস্ময় পুরুষ। তার হাত ধরে এ দেশীয় ব্যান্ড সংগীত অনন্য মাত্রা পেয়েছে। সেই আশির দশক থেকে আজ অবধি গানের সুরে ও কথায় তিনি মন জয় করে চলেছেন বাঙালি হৃদয়। ফেরারি মন, চলো বদলে যাই, এখন অনেক রাত, হকার, আমি বারো মাস তোমায় ভালোবাসি এবং বাংলাদেশসহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি। বৃহস্পতিবার (১৬ আগস্ট) গানের এই কিংবদন্তি মানুষটির জন্মদিন।

জন্মদিনের শুরুতেই তিনি চ্যানেল আইয়ের আমন্ত্রণে এসেছিলেন চ্যানেল আই ভবনে। এসেই জানালেন, চ্যানেল আই থেকেই আজকের বিশেষ দিনটা শুরু হলো। এরপর অংশ নিয়েছেন দুপুর সাড়ে বারোটায় চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ অনুষ্ঠানে। অনন্যা রুমার প্রযোজনা ও সাফী আহমেদের উপস্থাপনায় সরাসরি এই অনুষ্ঠানে জন্মদিন সহ বর্তমানে ও ভবিষ্যতের নানা পরিকল্পনা নিয়ে কথা বলেছেন আইয়ুব বাচ্চু।

নিজের জন্মদিন উদযাপন নিয়ে আইয়ুব বাচ্চু বলেন, এই মুহূর্তে আমি হয়তো চ্যানেল আইয়ে নিজের জন্মদিন উদযাপনে অংশ নিলাম। কিন্তু আমার জন্মদিনটি যে যার মতো করে উদযাপন করছে। যেমন এই মুহূর্তে আমি জানি নরসিংদিতে আমার একটা ফ্যান ক্লাব আছে তারা সেখানে তাদের মতো করে জন্মদিনটি উদযাপন করছে। কুমিল্লায় যারা আছে তারা করছে, চিটাগাংয়ে করছে, ঢাকায় মিরপুরে করছে। বিশাল কেক কেটে ওরা ওদের মতো করে দিনটি উদযাপন করছে। ফ্যানদের একটা গ্রুপ বিকালে আমার সাথে দেখা করতেও আসবে। এই যে মানুষ আমার জন্মদিনে দেশের বিভিন্ন জায়গা থেকে সেলিব্রেট করছে, আমি সবখানে তাদের সাথে আছি। ভক্তদের এই ভালোবাসাই আমার জীবনের পরম পাওয়া।

Banglabid

জন্মদিন উদযাপন বিষয়টি ছাড়াও আলাপনে আইয়ুব বাচ্চু জানালেন নতুন পরিকল্পনার কথা। বললেন ঈদে নতুন একটি উদ্যোগ নিয়ে আসছেন তিনি। জানালেন, এখন থেকে তিনি তার নতুন গান প্রকাশ করবেন দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। টেলিভিশনের পর্দায় গান মুক্তির পরে যদি কেউ গানটি শুনতে চায়, তাহলে সেই টিভি চ্যানেলের প্রকাশ করা লিংকে গিয়ে শুনতে হবে।

এমন পরিকল্পনার কারণ জানাতে আইয়ুব বাচ্চু বলেন, এখন তো ক্যাসেট-সিডির দিন শেষ। কিন্তু পাইরেসিটা ক্যানসারের মতো রয়ে গেছে। তাই বলে কি গান তৈরি করা বন্ধ করে দেব? নিশ্চয়ই না। শ্রোতারা কেন বঞ্চিত হবেন। পরে ভেবে দেখলাম রেডিও বা টিভিতে নতুন গান প্রকাশ করা যেতে পারে। রেডিওতে তো তেমন যাওয়া আসা নেই, তাই টিভিতেই প্রকাশ করব আমার নতুন গান। আসছে ঈদে চ্যানেলগুলোতে ‘আমি একা হয়েছি’ নামের মেলোডি ধাঁচের গানটি রিলিজ করবো। গানটির কথা ও সুর করেছি আমি নিজেই।

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু জন্মেছিলেন ১৯৬২ সালের ১৬ আগস্ট। চট্টগ্রামে। সংগীতশিল্পী পরিচয়ের বাইরে তিনি একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার, সুরকার। সংগীত জগতে যার যাত্রা শুরু হয় ‘ফিলিংস’-ব্যান্ডের মাধ্যমে ১৯৭৮ সালে। অত্যন্ত গুণী এই শিল্পী তার শ্রোতা-ভক্তদের কাছে এবি (AB) নামেও পরিচিত। তার ডাক নাম রবিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানচ্যানেল আইলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ৬ মাস: কোন খাতে সাফল্য আর কোথায় চ্যালেঞ্জ

আগস্ট ১৭, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT