চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ভারী এ বেদনার ভার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান চলচ্চিত্রকার, বিশিষ্ট গল্পকার ও ঔপন্যাসিক জহির রায়হান ১৯৭২ সালের এই দিনটিতে মিরপুর বধ্যভূমিতে মাত্র ৩৬ বছর বয়সে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মৃতদেহ খুঁজতে গিয়ে আর ঘরে ফেরেননি তিনি।

শোকাবহ এই দিনটিকে ঘিরে শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদেরও রয়েছে বিশেষ কিছু স্মৃতি। সেই স্মৃতি আর নিজের দায়বদ্ধতার প্রকাশ তিনি করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে।

স্ট্যাটাসে শাওন লিখেছেন:

“’৭২ এর ২০ জানুয়ারী জহির চাচ্চু আমাদের বাসায় এসে মাকে কথা দিয়ে গিয়েছিলেন ওনার দাদাভাই (শহীদুল্লাহ কায়সার) এর খোঁজ পেয়েছেন। চাচ্চুর প্রিয় আলতাফ ভাইকেও খুঁজে নিয়ে আসবেন। আপন ভাই এবং চলচ্চিত্র সংগীকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে তিনি ঠিকই গিয়েছিলেন। ওঁনাদের আনতে গিয়ে নিজেই হারিয়ে গিয়েছিলেন ৩০ জানুয়ারী ‘৭২।”

জহির রায়হানের অন্তর্ধানে অনুশোচনা আর অপরাধবোধ অনুভব করেন শাওন মাহমুদ। বলেন, “এইদিনটি আমাকে প্রতি বছরে এক তিক্ত অনুশোচনায় আবৃত করে। আমাদের পরিবারকে করে। ক্ষমা করে দিও বিপুল রায়হান। ক্ষমা করে দিও অনল রায়হান। একাত্তরে আমাদের যা হারানোর তা আবার স্বাধীন দেশে ফিরে পাওয়ার কথা জহির চাচ্চু বিশ্বাস করতেন। সেই বিশ্বাসে আজও অপেক্ষা করি। জানি তোমরাও তাই করো।”

জহির রায়হানের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি স্ট্যাটাসে বলেন,“শেষ পর্যন্ত ক্ষমা চাই। ক্ষমা চাই আমাদের মতো জীবন ভর বেদনা রায়হান পরিবারকে টানতে হয় দেখে। বাংলাদেশকে টানতে হয় দেখে। বড় ভারী লাগে এই বেদনার ভার। বেদনার ভার বড় ভারী লাগে। যতদিন বেঁচে থাকবো এই দিনটিতে আমি ক্ষমা চেয়েই যাবো।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহির রায়হানশাওন মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT