চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বড় ভাই’ ভারতের প্রতি কৃতজ্ঞ জয়সুরিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
জয়সুরিয়া ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন, শান্তিপূর্ণ পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটে শ্রীলঙ্কা। নাজুক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশটির বৈদেশিক মুদ্রা, জ্বালানি ও চিকিৎসা খাত। এমন পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে ভারত। প্রতিবেশী দেশটির ‘বড় ভাই’ তুল্য সাহায্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লঙ্কানদের সাবেক অলরাউন্ডার সনাথ জয়সুরিয়া।

নিজ দেশের বাজে সময়ে ভারতকে পাশে পেয়ে খুশি দেশটির সাবেক ক্রিকেটার ও রাজনৈতিক ব্যক্তিত্ব। ধন্যবাদ জানিয়েছেন ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জয়সুরিয়া আশা করছেন, তার দেশ খুব দ্রুতই কাটিয়ে উঠবে সঙ্কট।

‘প্রতিবেশী ও দেশের ‘‘বড় ভাই’’ হিসেবে ভারত সবসময় আমাদের সাহায্য করে আসছে। ভারত সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ।’

সাউথ এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে চলছে বিদ্যুতের অভাব। খাবার ও প্রয়োজনীয় ওষুধের দামও আকাশছোঁয়া। সঙ্কট চলছে জ্বালানির। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিচ্ছে ভারত সরকার। পাঠানো হয়েছে জ্বালানি, ঔষধসহ প্রয়োজনীয়ও সাহায্য। সঙ্কট উতরাতে ভারতের পাশাপাশি অন্যদেশের সাহায্যও আশা করছেন জয়সুরিয়া।

‘বর্তমানের নাজুক পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেয়া আমাদের জন্য খুব কঠিন। আশা করি, ভারত ও অন্যসব দেশের সাহায্যে দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো।’

স্বাধীনতার পর সবচেয়ে বাজে সময়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার সঙ্কট এবং অর্থপ্রদানের ভারসাম্যহীনতার কারণে অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বস নেমেছে দ্বীপদেশটির।

ট্যাগ: অর্থনৈতিক সঙ্কটজয়সুরিয়াভারতমোদীলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিত্যপণ্যের বাজার কিছুটা স্থিতিশীল

পরবর্তী

‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল এখন গ্র্যাজুয়েট

পরবর্তী
শিমুল, ব্যাচেলর পয়েন্টের ছাত্র, এখন গ্র্যাজুয়েট, স্নাতক ডিগ্রি অর্জন করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যাচেলর পয়েন্ট’-এর শিমুল এখন গ্র্যাজুয়েট

কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগের জন্য নতুন রেলপথের নির্মাণ কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT