চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উইন্ডিজের সঙ্গে বাংলাদেশও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলার মাঠে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সরব ওয়েস্ট ইন্ডিজ দল। তাতে সংহতি জানিয়েছে বাংলাদেশও। বুধবার মিরপুরে ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্যারিবীয়দের পাশাপাশি টাইগার ক্রিকেটারদেরও দেখা যাবে হাঁটু গেড়ে হাত উঁচিয়ে প্রতিবাদের বিশেষ ভঙ্গিতে।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার বেলা সাড়ে ১১টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ম্যাচে ক্যারিবিয়ান ক্রিকেটারদের হাঁটু গেড়ে মুষ্টি উঁচিয়ে ধরার দৃশ্যটি দেখা যাবে। সাকিব-তামিমদেরও দেখা যাবে বিশ্বজুড়ে চলা বর্ণবাদ বিরোধী আন্দোলনে একাত্মতা জানাতে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ ব্যাপারে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখেছেন নিশ্চয়। করোনার মধ্যে তারা যত ম্যাচ খেলেছে, সেখানে তাদের পক্ষ থেকে একটা অভিব্যক্তি ছিল। বিপক্ষ দলগুলোও সেটার সঙ্গে একমত পোষণ করেছে। আমাদেরও তেমনই পরিকল্পনা রয়েছে। কাল ম্যাচে সেটা দেখা যাবে।’

Banglabid

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন-প্রতিবাদ শুরু হয়। সেটির ঢেউ ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনেও।

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন নিয়ে খুবই সোচ্চার উইন্ডিজ ক্রিকেট। বিভিন্ন সময়ে মাঠে নানাভাবে একাত্মতা প্রকাশ করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলো। এবার এক কাতারে দাঁড়াচ্ছে বাংলাদেশও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজব্ল্যাক লাইভস ম্যাটার
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গণিত অলিম্পিয়াড বিস্তারে সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আগস্ট ১৩, ২০২৬

‘ভারতে ব্রিকস তো অনেক দেরি, এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে’

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে আবারও ৪ দিনের ছুটি, মিলবে যেভাবে

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কক্সবাজারগামী বাস-ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT