চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লু হোয়েল খুঁজে গুগল ট্রেন্ডিংয়ে শীর্ষে বাংলাদেশ

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
৩:৪৩ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

তথাকথিত ভয়ঙ্কর ‘ব্লু হোয়েল’ গেমস নিয়ে বাংলাদেশীদের আগ্রহ সব সীমাকে ছাড়িয়ে গেছে। গুগল ট্রেন্ডিং রিপোর্ট অনুসারে, গত ৩০ দিনের মধ্যে ব্লু হোয়েল লিখে সার্চের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর পরেই রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান।

ওই গেম নিয়ে নানা রকম তথ্য ও সংবাদ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়াতে দক্ষিণ এশিয়ার মানুষ বেশি আগ্রহী হয়ে উঠছে বলে জানা গেছে।

‘ব্লু-হোয়েল’ শব্দটি সার্চ টার্মে খুঁজতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান, ইরান, মরিশাস ও শ্রীলংকা রয়েছে। গত ১৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সার্চ ডেটার ভিত্তিতে এই অবস্থান।

Banglabid

গুগল ট্রেন্ডিং রিপোর্ট অনুসারে গত মে মাস থেকে এই তথ্য খোঁজার হার বেড়েছে। ভারতীয় মিডিয়াতে এই গেমস সর্ম্পকে সংবাদ প্রকাশের পরে ওই আগ্রহ তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।বাংলাদেশে ব্লু হোয়েল গুগল ট্রেন্ডে শীর্ষে, বিশ্বব্যাপী আগ্রহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই গেমে একটি কমিউনিটি বিভিন্ন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এসব চ্যালেঞ্জ পূরণ করে তাদের কাছে ছবি পাঠাতে হয়। এরপর এই কমিউনিটি বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বারসহ সকল ব্যক্তিগত-পারিবারিক তথ্য হাতিয়ে নিয়ে গেমটি খেলতে বাধ্য করে বলে জানা গেছে। সাধারণত ভাইবার-হোয়াটসঅ্যাপে এই গেমের ফাঁদ পাতা হয়। আগে গুগল প্লে স্টোরে এই গেমটি থাকলেও এখন ডার্কওয়েভে চলে গেছে।

ইন্টারনেট ভিত্তিক ব্লু হোয়েল গেমটি ২০১৩ সালে রাশিয়ায় তৈরি হয়। ফিলিপ বুদেকিন নামে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত এক মনোবিজ্ঞানের ছাত্র দাবি করে যে, সেই এই গেমের আবিষ্কর্তা।

Reneta

রাশিয়ায় অন্তত ১৬ জন কিশোর-কিশোরী এই গেমে অংশ নিয়ে আত্মহত্যা করার পরে বুদেকিনকে গ্রেপ্তার করা হয়। সে তার দোষ স্বীকার করে নিয়েছে। যেসব ছেলেমেয়ের সমাজে কোনও দামই নেই, তাদেরকেই সে আত্মহত্যার মাধ্যমে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে ‘সাফ’ করতে চেয়েছিল বলে স্বীকারোক্তিতে জানায় বুদেকিন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

পরবর্তী

শুরু হয়েছে রোহিঙ্গা পরিবার গণনার কাজ

পরবর্তী
রোহিঙ্গা পরিবারের সঙ্গে জরিপকারী কর্মী, ত্রাণ ও সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হয়েছে রোহিঙ্গা পরিবার গণনার কাজ

বেঞ্জামিন ডি কস্তা, প্রবীণ রাজনীতিবিদ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজের মধ্যেই যুগ যুগ বেঁচে থাকবেন বেঞ্জামিন ডি কস্তা

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT