চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: টেরেসা মে’র বিশাল হারে ব্রিটিশদের উল্লাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-যুক্তরাজ্য-টেরেসা মে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিটি নাকচ করে দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ২৩০ ভোটের বিশাল ব্যবধানে চুক্তিটি প্রত্যাখ্যান করেন ব্রিটিশ এমপিরা।

টানা পাঁচ দিন ধরে অনেক তর্ক-বিতর্ক আর আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট প্রস্তাবের বিপক্ষেই রায় দেন ব্রিটিশ এমপিরা।

মঙ্গলবার ৬৫০ সদস্যের হাউজ অব কমনসে প্রস্তাবটি বাতিলের পক্ষে সরকারি দলের ১১৮ জন সদস্যসহ ভোট দেন ৪৩২ জন সদস্য আর প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০২ জন সদস্য।

পার্লামেন্টে এটিই যুক্তরাজ্যের কোনো ক্ষমতাসীন সরকারের সবচেয়ে বড় হার।

আইনপ্রণেতাদের সিদ্ধান্তের পর সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনেছেন বিরোধী লেবার পার্টি নেতা জেরেমি করবিন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।

ধারণা করা হচ্ছে, এই অনাস্থা প্রস্তাব দেশটিতে সাধারণ নির্বাচনেও গড়াতে পারে। বুধবার অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা ও ভোটাভুটিতে অংশ নেবেন পার্লামেন্টের সদস্যরা।

ব্রেক্সিট-যুক্তরাজ্য-টেরেসা মে
টেরেসা মে

এর আগে পরাজয় নিশ্চিতের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে বলেন, তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট হলে স্বাগত জানাবেন তিনি। আস্থা ভোটে জয়ী হলে ব্রেক্সিট ইস্যুটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে সব দলের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

ইইউ’র প্রতিক্রিয়া
ব্রিটিশ পার্লামেন্টে সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেছেন, ইইউ’তে থাকাই যুক্তরাজ্যের জন্য ইতিবাচক সমাধান। দেশটির উচিত ব্রেক্সিট পরিকল্পনা বাতিল করে দেয়া।

ব্রেক্সিট-যুক্তরাজ্য-টেরেসা মে
ডোনাল্ড টাস্ক

এখন একটি ‘বিশৃঙ্খল ব্রেক্সিট’র আশঙ্কা বেড়ে গেল বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ জাংকার।

ব্রেক্সিট ইস্যুতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইইউ নেতারা।

সাধারণের উল্লাস ও পাউন্ডের দরে হেরফের
ওদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিটি পার্লামেন্টে নাকচ হওয়ার পর আনন্দ উল্লাস করেছে সাধারণ মানুষ। ব্রেক্সিট ইস্যু নিয়ে দ্বিতীয় গণভোটেরও দাবি জানিয়েছে তারা।ব্রেক্সিট-যুক্তরাজ্য-টেরেসা মে

শুধু তাই নয়, অর্থনীতিতেও পড়েছে এই ভোটাভুটির প্রভাব। মে’র প্রস্তাব ভোটে হেরে যেতেই আকস্মিকভাবে বেড়ে গেছে ব্রিটিশ মুদ্রা পাউন্ডের মূল্যমান। আগের দিন এক শতাংশের বেশি দাম কমলেও মঙ্গলবার ভোটের ফল প্রকাশের পর হুট করেই স্টারলিংয়ের দাম ০.০৫ শতাংশ বেড়ে ১.২৮৭ মার্কিন ডলার সমপরিমাণ হয়ে গেছে।

ইইউ থেকে ২০১৯ সালে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার কথা থাকলেও চুক্তি নিয়ে থাকা অনিশ্চয়তার প্রতিফলন হিসেবে গত বছর বেশ মন্দায় ছিল ব্রিটিশ পাউন্ড। ২০১৮ সালে এর মূল্যমান আগের বছরের তুলনায় ৭ শতাংশ নেমে গিয়েছিল। ব্রেক্সিট-যুক্তরাজ্য-টেরেসা মে

২০১৬ সালের ২৩ জুন গণভোটে পৌনে দুই কোটি ভোটারের ৫২ শতাংশ ভোট দিয়েছিলেন ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পক্ষে। ওই রায় অনুযায়ী আগামী ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাওয়ার কথা রয়েছে।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রেক্সিটব্রেক্সিট ভোটযুক্তরাজ্যসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মৃত্যুর কাছে হেরে গেলেন সাংবাদিক আমানুল্লাহ কবীর

পরবর্তী

১৪ ঘণ্টার মধ্যেই শাহনাজের সেই বাইক উদ্ধার

পরবর্তী

১৪ ঘণ্টার মধ্যেই শাহনাজের সেই বাইক উদ্ধার

ওজিলের জায়গায় সুয়ারেজ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT