চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিটেনকে ‘বিশেষ মর্যাদা’ দিতে ইইউ’র সম্মতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ধরে রাখতে ব্রিটেনকে ইউনিয়নের ভেতর ‘বিশেষ মর্যাদা’ দিতে সম্মত হয়েছে ইইউ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে দীর্ঘ বৈঠকের পর, এ বিষয়ে কয়েকটি সংস্কারের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক। এতে সব দেশের সম্মতি পাওয়া গেছে বলেও জানান তিনি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, নতুন সমঝোতার ফলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে ‘বিশেষ মর্যাদা’ পাবে। লন্ডন শহরের কল্যাণে ইউনিয়নের নিয়মনীতির বাইরে গিয়েও যেকোনো ব্যবস্থা নিতে পারবে ব্রিটিশ কর্তৃপক্ষ।

নতুন সমঝোতার কারণে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি ধারার পরিবর্তন করতে হবে। ইউনিয়নের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ব্যবধান আরো কমিয়ে আনা বা মুক্ত চলাচলের উদ্যোগ নেওয়া হলেও, সেটি যুক্তরাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

নতুন সমঝোতা অনুযায়ী, কোনো দেশে যদি ইইউ থেকে আসা অভিবাসীদের সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তাহলে নতুন অভিবাসীদের ক্ষেত্রে প্রথম সাতবছরের জন্যে কল্যাণ ভাতা দেওয়া বন্ধ করে দিতে পারবে যেকোনো দেশ।

অভিবাসী পরিবারগুলোর শিশুদের কল্যাণ ভাতা আপাতত বহাল থাকলেও, ২০২০ সালের পর এটির কাটছাঁট হবে। তখন সংশ্লিষ্ট দেশের অর্থনীতি অনুযায়ী এই ভাতা দেওয়া হবে।

বলা হচ্ছে, প্রথমে ‘ইংলিশ ব্রেকফাস্টের’ টেবিলেই এই আলোচনার সমাপ্তি টানার কথা ছিল। কিন্তু পরে সেটি ‘ইংলিশ ব্রুঞ্চ’, আরো পরে ‘ইংলিশ লাঞ্চ’ এবং শেষে ‘ইংলিশ ডিনারে’ গিয়ে শেষ হয়।

শনিবার এই প্রস্তাবটি ক্যাবিনেটে তুলবেন ডেভিড ক্যামেরন। এই সমঝোতা যুক্তরাজ্যের ইউনিয়নের ভেতর থাকার জন্যে যথেষ্ট বলেই তিনি মনে করেন।

তবে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি থাকবে না, তার চূড়ান্ত সিদ্ধান্ত হবে গণভোটে। ২০১৭ সালের মধ্যে ওই গণভোট হওয়ার কথা রয়েছে, তবে সেটি জুনের মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগ: ইউরোপিয় ইউনিয়নব্রিটেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটেনকে ‘বিশেষ মর্যাদা’ দিতে ইইউ’র সম্মতি

পরবর্তী

তিস্তা চুক্তির ইতিবাচক সমাধানের ইঙ্গিত

পরবর্তী

তিস্তা চুক্তির ইতিবাচক সমাধানের ইঙ্গিত

তিস্তা চুক্তির ইতিবাচক সমাধানের ইঙ্গিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT