চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিল কোচকে ‘চুপ’ করে থাকতে বলেছিলেন মেসি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই আর্জেন্টিনার জয়ের নায়ক লিওনেল মেসি। তার একমাত্র গোলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লা আলবিসেলেস্তেরা। ম্যাচের পর আর্জেন্টিনা অধিনায়কের বিরুদ্ধে ‘মুখ বন্ধ রাখতে বলার’ অভিযোগ তুলেছেন সেলেসাও কোচ টিটে।

গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচের পর সাউথ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দেন মেসি। সমালোচনা করেন রেফারিংয়েরও। তারই শাস্তি হিসেবে মেসিকে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কনমেবল।

নিষেধাজ্ঞার পর ফিরেই গোল করে দলকে জিতিয়েছেন মেসি, তা আবার ব্রাজিলের বিপক্ষেই। সঙ্গে হারিয়েছেন মেজাজও। সৌদি আরবের রিয়াদে শুক্রবার রাতে হওয়া ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষ কোচ টিটের সঙ্গে কিছু একটা বলতে দেখা যায় তাকে। ঠোঁটে আঙুল দিয়ে এসময় কিছু একটা বোঝাতে দেখা যায় আর্জেন্টিনা অধিনায়ককে।

মেসির সঙ্গে কি কথা হয়েছিল ম্যাচ শেষে নিজ মুখেই জানিয়েছেন ব্রাজিল কোচ, ‘আমি অভিযোগ করছিলাম কারণ মেসি হলুদ কার্ড দেখার মতো কাজ করেছিল। ও আমাকে বলেছিল চুপ থাকতে, আমিও ওকে বলেছি মুখ বন্ধ রাখতে।’

‘আমি আর বেশিকিছু বলতে চাই না। কঠিন একজন রেফারির প্রয়োজন ছিল, কারণ ও(মেসি) চাইবে আপনাকে গ্রাস করতে, ও কার্ড পাবার মতোই কাজ করেছে, আমার অভিযোগ করার যুক্তি আছে।’

ট্যাগ: টিটেব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গান নিয়ে আবেগাপ্লুত তাহসান!

পরবর্তী

নিখোঁজের ২ দিন পর মিললো মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

পরবর্তী

নিখোঁজের ২ দিন পর মিললো মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

পেঁয়াজ নিয়ে চক্রান্তকারীদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT