চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলিয় জয়ে দ্বিতীয় রাউন্ডে নেইমাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিল ২-সার্বিয়া ০। এই স্কোরলাইন বোঝাতে পারছে না ব্রাজিল কী ফুটবল খেলেছে। কী রক্ষণ, কী আক্রমণ সব জায়গায় নিজেদের ঐতিহ্যবাহী ছন্দময় ফুটবল খেলে গ্রুপ সেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে দলটি। প্রথম গোল পাউলিনহোর, দ্বিতীয়টি সিলভার। দ্বিতীয় রাউন্ডে তারা খেলবে মেক্সিকোর বিপক্ষে।

ব্রাজিল এদিন ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করে। স্ট্রাইকিংয়ে জেসাস। বাঁ উইংয়ে নেইমার। সেন্টার মিডফিল্ডে কৌতিনহো। এই তিনজনের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো।

আক্রমণভাগের ডানদিকে ছিলেন উইলিয়ান। তাকে শুরুতে কিছুটা ম্লান মনে হলেও সেটি ক্ষতির কারণ হয়নি। ডিফেন্সিভ মিডফিল্ডে বাঁদিকে ক্যাসেমিরো। ডানদিকে পাউলিনহো। ডিফেন্সে যথারীতি বাঁদিক থেকে মার্সেলো, মিরান্ডা, সিলভা এবং একদম ডানে ফাগনার কনসার্ভা।

Banglabid

শুরুতেই ব্রাজিলের জন্য দুঃসংবাদ হয়ে হাজির হয় মার্সেলোর ইনজুরি। চোটে পড়ে ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। পরিবর্তে মাঠে নামেন ফিলিপ লুইস। দ্বিতীয়ার্ধের পর জানা যায়, মার্সেলো মেরুদণ্ডে আকস্মিক ব্যথা অনুভব করেন। পরীক্ষা করে তেমন কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনি সুস্থ আছেন।

২৫তম মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। বাঁদিক থেকে আক্রমণে উঠে আসে দলটি। গ্যাব্রিয়েল জেসাস বক্সের ভেতর ড্রিবল করে জায়গা করার চেষ্টা করছিলেন। হঠাৎ বল চলে যায় নেইমারের কাছে। দুরহ কোণ থেকে নেইমার দূরের পোস্টে মারেন। সার্বিয়ান গোলরক্ষক ভ্লাদিমির স্টজকোভিচ সেটি ঠেকিয়ে দেন।

Reneta

২৯তম মিনিটে নেইমার-জেসাসের বোঝাপোড়ায় আরেকটা ভালো সুযোগ তৈরি হয়। নেইমার বল ছাড়লে জেসাস একাই বক্সে ঢুকে পড়েন। আরেকটু আগে শট নিতে পারলে গোল পেতে পারতেন। কিন্তু দেরি করে ফেলায় নিকোলা মিলেনকোভিচ এসে ব্লক করতে সক্ষম হন।

একের পর এক আক্রমণের মুখে সার্বিয়া খেই হারায় ৩৬তম মিনিটে। বক্সের ঠিক বাইরে পাউলিনহোকে লম্বা চিপে বল দেন কৌতিনহো। দেখার মতো পাস ছিল। পাউলিনহো দৌড়ে তিনজনকে পেছনে ফেলে আগেভাগে বলে যান। লাফিয়ে ওঠা বলের নিচে পা লাগিয়ে সার্বিয়া গোলরক্ষকের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন।

এই গোলটিতে ব্রাজিল কোচ টিটের ‘নির্দেশের অবদান’ রয়েছে। মিনিট খানেক আগে তিনি কৌতিনহোকে নির্দেশ দেন একটু নেমে খেলার। সেই থেকে পাউলিনহো উপরে ওঠেন। ফলাফল সুন্দর একটি গোল।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিল একটু ধীরে-সুস্থে শুরু করে। প্রথম সুযোগ আসে ৫৭তম মিনিটে। নেইমার বল নিয়ে অনেকটা পথ দৌড়ে বক্সে ঢুকে পড়েন। শটও নেন। তবে গোলরক্ষকের সোজা!

৬১তম মিনিটে সার্বিয়াকে হতাশ করে সিলভার পা। এডাম ল্যাজিক বক্সের ভেতর বিপজ্জনক একটি ক্রস পাঠান। অ্যালিসন সেটি সামনে বাড়ান। মিত্রভিচ ছিলেন কাছে। ড্রপ খাওয়া বল হেড করেন। সিলভার পা না থাকলে নির্ঘাত গোল! পা থেকে যাওয়া বল ধরে ফেলেন ব্রাজিল গোলরক্ষক।

ব্রাজিলের দ্বিতীয় গোল আসে ৬৮তম মিনিটে। নেইমারের করা কর্নার থেকে অনেকটা লাফিয়ে হেড করেন থিয়াগো সিলভা। কাছের পোস্ট দিয়ে সেটি জালে জড়ায়।

দুই গোলে পিছিয়ে পড়ে সার্বিয়া কয়েকটি ভালো আক্রমণ করেও ব্রাজিল গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ব্রাজিল বরং নিজেদের পায়ে বেশি বেশি বল রেখে সময় পার করে দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৫ সেকেন্ডেই হলুদ কার্ড, রেকর্ড

পরবর্তী

মেক্সিকোর ব্রাজিল পরীক্ষা, সুইডেনের সুইজারল্যান্ড

পরবর্তী

মেক্সিকোর ব্রাজিল পরীক্ষা, সুইডেনের সুইজারল্যান্ড

‘আত্মঘাতী’র রেকর্ড বাড়িয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT