চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যালন ডি অর’ তালিকায় মেসি-নেইমার-রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ পূর্বাহ্ণ ২০, অক্টোবর ২০১৫
স্পোর্টস
A A

মেসি-নেইমার-রোনালদোকে নিয়ে ব্যালন ডি অর ২০১৫-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ঘোষিত ২৩ জনের তালিকায় বার্সেলোনা-রিয়াল এবং বায়ার্ন মিউনিউখের খেলোয়াড়দের প্রধান্য।

সবচেয়ে বেশি ছয়জন খেলোয়াড় আছেন বার্সেলোনা থেকে। পাঁচজন করে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ থেকে। আগামী ১১ জানুয়ারি জুরিখে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

রিয়াল মাদ্রিদের হয়ে রেকর্ড ৩২৪ গোল করে টানা তৃতীয়বারের মতো ট্রফি জয়ের হট তালিকায় আছেন রোনালদো। তবে দল থেকেই তিনি প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন বিবিসি পার্টনারশিপের দুই ‘বি’ বেল ও বেনজামারা।

Banglabid

অন্যদিকে, ক্লাবের হয়ে এক মৌসুমে ১২২ গোল করার রেকর্ড গড়েছেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ (এমএনএস) জুটি। তালিকায় আছেন তিনজনই।

গত মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা ডেল রে ট্রেবল শিরোপ জিতেছে বার্সা। এমএনএস জুটি সাথে তাই তালিকায় জায়গা হয়েছে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভিয়ের মাচেরানো ও ইভান রাকিটিচের। রিয়ালের বিবিসি জুটির পাশাপাশি ব্যালন ডি অর সংক্ষিপ্ত তালিকায় আছেন জেমস রদ্রিগেজ ও টনি ক্রুজ।

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকেও আছেন পাঁচজন প্রতিনিধি। থমাস মুলার-আর্জেন রোবেনের সঙ্গে তালিকায় ঠাঁই পেয়েছেন রবার্ট লেওনডভস্কি, আর্তুরো ভিদাল ও গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

Reneta

সংক্ষিপ্ত তালিকা: ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল/রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা), হাভিয়ের মাচেরানো (আর্জেন্টিনা/বার্সেলোনা), নেইমার (ব্রাজিল/বার্সেলোনা), আন্দ্রেস ইনিয়েস্তা (স্পেন/রিয়াল মাদ্রিদ), সার্জিও আগুয়েরো (আর্জেন্টিনা/ম্যানচেস্টার সিটি), গ্যারেথ বেল (ওয়েলস/রিয়াল মাদ্রিদ), করিম বেনজামা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুয়াইনি (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি), এডিন হ্যাজার্ড (বেলজিয়াম/চেলসি), জ্লাতান ইব্রাহামোভিচ (সুইডেন/প্যারিস সেইন্ট-জার্মেইন), টনি ক্রুজ (জার্মানি/রিয়াল মাদ্রিদ), রবার্ট লেওনডভস্কি(পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ), থমাস মুলার (জার্মানি/বায়ার্ন মিউনিখ), ম্যানুয়েল নয়্যার (জার্মানি/বায়ার্ন মিউনিখ), পল পগবা (ফ্রান্স/জুভেন্টাস), ইভান রাকিটিচ (ক্রোইশিয়া/বার্সেলোনা), আর্জেন রোবেন (নেদারল্যান্ডস/বায়ার্ন মিউনিখ), জেমস রদ্রিগেজ (কলম্বিয়া/রিয়াল মাদ্রিদ), অ্যালেক্সসিস সানচেজ (চিলি/আর্সেনাল), লুইস সুয়ারেজ (উরুগুয়ে/বার্সেলোনা), ইয়াইয়া তোরে (আইভরি কোস্ট/ম্যানচেস্টার সিটি) ও আর্তুরো ভিদাল (চিলি/বায়ার্ন মিউনিখ)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারফিফাব্যালন ডি অরমেসিরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

সমালোচনা করবেন না, সমর্থন করুন: নেইমার

আগস্ট ১৪, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়

আগস্ট ১৪, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের তৃতীয় মৃত্যুবার্ষিকী

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ

আগস্ট ১৪, ২০২৬

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নিসরনে নিহত ৭

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT