‘অাবার এলো যে সন্ধ্যা শুধু দু’জনে’ জনপ্রিয় এ গানটি ব্যান্ড ফেস্টের মঞ্চে গেয়ে শোনালেন উত্তরের মেয়র আনিসুল হক। কিংবদন্তি সঙ্গীতশিল্পী লাকি আখন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি পরিবেশন করেন তিনি। অবশ্য তাকে সঙ্গ দিয়েছেন আইয়ূব বাচ্চু।
গান পরিবেশনের পর তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, তোমাদের মতো তরুণদের দেখলে খুব ইচ্ছে যদি তরুণ হতে পারতাম তাহলে আরো শক্তিশালী হতাম। তাই আমি বলবো তোমরা সবাই স্বপ্ন দেখো এবং স্বপ্নের পেছনে ছোটো। কারণ মানুষ স্বপ্নের চেয়েও বড়। জীবনে কখনো পিছিয়ে যাবে না সামনে এগিয়ে যাবে দেখবে স্বপ্ন তোমার কাছে এসে একদিন ধরা দিবে।
প্রসঙ্গ, তৃতীয়বারের মতো ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬’ অনুষ্ঠিত হচ্ছে। দেশের নামকরা ২৭টি ব্যান্ড এ অনুষ্ঠানে পারফর্মেন্স করছেন।








