চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থতা ভুলে ভারত ম্যাচে চোখ মাশরাফীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৪০ ওভার পর্যন্ত লাগাম হাতেই ছিল। তারপর আফগানিস্তানের দুই ব্যাটসম্যান রশিদ খান ও গুলবাদিন নাইব ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নিলেন। এশিয়া কাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানদের কাছে ১৩৬ রানে হারার পর তাই স্লগ ওভারের ব্যর্থতাকেই দুষলেন টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ব্যর্থতা ভুলে তাকাচ্ছেন ভারত ম্যাচের দিকে।

‘প্রথম ৪০ ওভারে আফগানিস্তানের চেয়ে আমরাই এগিয়ে ছিলাম। ওরা দারুণ খেলেছে আর আমরা শেষ ১০ ওভারে ভালো বল করিনি। ব্যাটিংটাও লক্ষ্যের ধারে-কাছেও যায়নি।’

আবুধাবিতে মোহাম্মদ নবি যখন সাজঘরের পথে, ৪০.৫ ওভারে ১৬০ রানে সপ্তম উইকেটের পতন আফগানদের। দুইশোর আগেই গুঁটিয়ে যাওয়ার শঙ্কা তাদের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লেগস্পিনার রশিদকে নিয়ে আক্রমণাত্মক প্রতিরোধ গড়েন নাইব। দুজনে বাংলাদেশি বোলারদের পিটিয়ে অষ্টম উইকেট জুটিতে ৯৫ রান যোগ করেন, দলের সংগ্রহকে নিয়ে যান ২৫৫ রানে।

Banglabid

বৃহস্পতিবারের আগে প্রথমে ব্যাট করে আফগানরা ২৫০ বা তার বেশি সংগ্রহ পেয়েছে মোট ১৫বার। সেই সংগ্রহ দিয়ে তারা জয় তুলে নিয়েছে ১১ ম্যাচেই। শক্তিশালী বোলিং লাইনআপ থাকায় প্রতিপক্ষকে সমস্যায় ফেলতে পেরেছে বারবার। বাংলাদেশের জন্য কাল হল একই পরিমাণ লক্ষ্যই।

স্লগ সময়ে বেশি আগ্রাসী ছিলেন ‘বার্থডে বয়’ রশিদ। তার ৩২ বলে ৫৭ রানের ইনিংসেই সর্বনাশ টাইগারদের। রশিদ ও নাইবকে সামলাতে না পারার ব্যর্থতার দায় তাই বোলারদেরই দিলেন মাশরাফী।

শুক্রবারই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে টাইগারদের। সুপার ফোরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। বিশাল হার নিয়ে পড়ে না থেকে তাই ভারত ম্যাচে তাকাচ্ছেন মাশরাফী, ‘আমাদের আগামীকাল(শুক্রবার) বড় ম্যাচ আছে। খেলোয়াড়দের সতেজ থাকা দরকার। এই গরমে টানা দুই ম্যাচ খেলা আসলেই খুব কঠিন। এই গরম থেকে রেহাই দেয়ার জন্যই মুশফিক ও মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়েছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০১৮বাংলাদেশ ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৮ মাস ধরে গৃহকর্ত্রীর নির্যাতনে হাসপাতালে ১০ বছরের রোকসানা

পরবর্তী

রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক অভিযান ‘গণহত্যা’: কানাডার সংসদ

পরবর্তী

রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সামরিক অভিযান ‘গণহত্যা’: কানাডার সংসদ

'বানোয়াট মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে নির্বাচন অনিশ্চিত করে তুলছে সরকার'

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT