চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাজের পরিসর বাড়ছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
বোলারদের অ্যাকশনে ত্রুটি নির্নয়ের জন্য ইংল্যান্ড থেকে মিরপুরে এসেছে নতুন কিছু ক্যামেরা

বোলারদের অ্যাকশনে ত্রুটি নির্নয়ের জন্য ইংল্যান্ড থেকে মিরপুরে এসেছে নতুন কিছু ক্যামেরা

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কাজের পরিসর বড় হচ্ছে। গত বছর সীমিত প্রযুক্তি নিয়ে কাজ শুরু করে এই কমিটি। এক বছরের মাথায় পুর্ণাঙ্গ রূপ পাচ্ছে বোলিং অ্যাকশনের ত্রুটি নির্ণয় ও সংশোধনের এই কমিটি। ইংল্যান্ড থেকে এসেছে পিচ-ভিশন নামে নতুন একটি অটোম্যাট ডিভাইস ও বেশ কয়েকটি হাই ডেভিনেশন ক্যামেরা। যার মাধ্যমে বোলারদের অ্যাকশন বিশ্লেষণ করা সহজ হবে।

নতুন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি। প্রিমিয়ার লিগের অবৈধ বোলারদের নিয়ে কাজ শেষে এবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে সন্দেহজনক ১২ বোলারকে নিয়ে কাজ শুরু করেছেন তারা। রোববার মিরপুরের একাডেমি মাঠে প্রথম ধাপে ৯ বোলারের অ্যাকশন ভিডিও করা হয়।

ভিডিও ধারণ শেষে বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু বলেন, ‘দুই ধরনের সফটওয়ার ব্যবহার করি বোলারদের অ্যাকশন বিশ্লেষণে। পিচ ভিশন নামে নতুন একটি অটোম্যাট ডিভাইস এসেছে। সেটা দিয়ে আমরা কাজ শুরু করেছি। সিলিকন কোচ নামে আরেকটা সফটওয়্যার আছে। এগুলো দিয়ে আমরা ভিডিওগুলো বিশ্লেষণ করি। পরে প্যানেলের সবাইকে নিয়ে বসি। যদি দেখি ১৫ ডিগ্রির নিচে হাত বাঁকছে, তখন আমরা তাদের ছেড়ে দেই। যাদের অ্যাকশনে ত্রুটি আছে তাদের নিয়ে আমরা কাজ করি। পরে আবার পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়া শেষ হতে সাধারণত দুই সপ্তাহ লেগে যায়।’

Banglabid

রিভিউ কমিটির টেকনিক্যাল স্টাফ ও কোচদের প্রশিক্ষণে ইংল্যান্ডের সাসেক্স থেকে পিট উইলিয়ামস নামে একজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসবেন ৭ মে। এ ব্যাপারে নাসির আহমেদ নাসু বলেন, ‘ইংল্যান্ড থেকে একজন বিশেষজ্ঞ আসবেন বাংলাদেশে। সপ্তাহখানেক থাকবেন। রিভিউ কমিটির টেকনিক্যাল স্টাফ ও কোচদের ট্রেনআপ করবেন। পিট উইলিয়ামস সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে অবৈধ অ্যাকশন রয়েছে এমন বোলারদের নিয়ে কাজ করেন। এখানে এসে কিছু সেমিনার করবেন, ট্রেনিং দেবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘ ই-কমার্স সপ্তাহে প্রযুক্তিখাতে বেসিস যা করবে

পরবর্তী

জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের স্মরণ

পরবর্তী

জুরাইন কবরস্থানে রানা প্লাজায় নিহতদের স্মরণ

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারীদেরকে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT